ভারতের বিরুদ্ধে টসে জয় বাংলাদেশের, উভয় দলে একটি করে পরিবর্তন
ভারতের বিরুদ্ধে টসে জয় বাংলাদেশের, উভয় দলে একটি করে পরিবর্তন
ভারতের বিরুদ্ধে টসে জিতে বোলিং-এর সিদ্ধান্ত নিলেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। ভারত এবং বাংলাদেশ উভয় দলই প্রথম তিন ম্যাচের মধ্যে দু'টিতে জিতেছে। শেষ ম্যাচে টেবিল টপার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজিত হয় ভারত। এই ম্যাচে যে দল জিতবে সেই দলই সেমিফাইনালে পৌঁছনোর লক্ষ্যে অনেকটা এগিয়ে যাবে। বৃষ্টির কারণে এই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা হলে কঠিন হয়ে যাবে গ্রুপ ২-এর সমীকরণ।

ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৬১ শতাংশ, এবং সেই কারণে প্রথমে বোলিং-এর কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। শাকিব আল হাসান বলেছেন, "বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই আমরা বোলিং করব প্রথমে। এই উইকেটে কতটা রান ঠিক হবে সেটা আমরা জানি না। সেট দল ধরে বেশ কিছ সময় খেলছি আমরা। আমাদের ব্যাটিং-এর উপর আরও কাজ করতে হবে। দলে একটি পরিবর্তন আছে, সৌম্য সরকারের পরিবর্তে এসেছে শরিফুল ইসলাম।"
অপর দিকে, টসে হেরে ব্যাটিং করতে হলেও অখুশি নন রোহিত শর্মা। তিনি জানিয়েছেন, তাঁরাও ব্যাটিং করতেই চেয়েছিলেন। রোহিত জানিয়েছেন, ভারতীয় দলে একটি পরিবর্তন এসেছে। অলরাউন্ডার দীপক হুডার পরিবর্তে দলে এসেছেন অক্ষর প্যাটেল।
ভারত:
কে এল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং
বাংলাদেশ:
নাজিমুল হোসেন শান্ত, লিটন দাস, শাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, নুরুল হাসান (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ












Click it and Unblock the Notifications