সৌরভের ভবিষ্যদ্বাণী মিলে গেল! বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের টি ২০ সিরিজ জয়

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে টি ২০ সিরিজ পকেটে পুরে নিল বাংলাদেশ। আজ মীরপুরের ম্যাচে দারুণ পারফরম্য়ান্স মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভবিষ্যদ্বাণী মিলে গেল। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জেতার স্বপ্নপূরণ করে ফেলল বাংলাদেশ। একদিনের আন্তর্জাতিক সিরিজে ০-২ ব্যবধানে পিছিয়ে থেকে শেষ ম্যাচে জিতেছিল টাইগাররা। এরপর টানা দুটি টি ২০ আন্তর্জাতিক ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে ফেলল শাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ।

ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের টি ২০ সিরিজ জয়

সম্প্রতি বাংলাদেশ সফরে গিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সাংবাদিকদের তিনি জানান, বিসিবি সভাপতি তাঁকে বলেন বাংলাদেশ সকলকে হারালেও ইংল্যান্ডকে হারাতে পারিনি। তা শুনে সৌরভ বলেন, ইংল্যান্ড আসছে। আপনারা তাদের হারাতে পারবেন। এমনকী চলতি বছর ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের শক্তির সঠিক প্রয়োগ করলে সেমিফাইনাল অবধি যেতে পারে বলেও উল্লেখ করেছিলেন মহারাজ। ইংল্যান্ড টি ২০ বিশ্বকাপ জেতার পর এই প্রথম কোনও টি ২০ সিরিজ খেলল। তাতেই শোচনীয় পরাজয়।

আজ মীরপুরে বাংলাদেশ দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে। টস জিতে জস বাটলারের নেতৃত্বাধীন ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ২০ ওভারে টি ২০-র বিশ্বচ্যাম্পিয়নরা ১১৭ রানে অল আউট হয়ে যায়। বেন ডাকেট ২৮ বলে সর্বাধিক ২৮ রান করেন। ফিল সল্ট করেন ২৫। মেহেদি হাসান মিরাজ ৪ ওভারে ১২ রানের বিনিময়ে চারটি উইকেট দখল করেন। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শাকিব আল হাসান ও হাসান মাহমুদ পান একটি করে উইকেট।

জবাবে খেলতে নেমে বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে ১৮.৫ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তিনটি চারের সাহায্যে ৪৭ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের এই ব্যাটারের প্রশংসা করেছিলেন খোদ সৌরভ। প্রথম টি ২০ আন্তর্জাতিকে শান্ত ৩০ বলে ৫১ রান করেছিলেন। হয়েছিলেন ম্যাচের সেরা। মেহেদি হাসান মিরাজ বল হাতে সাফল্যের পর ব্যাট হাতেও ১৬ বলে ২০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। তৌহিদ হৃদয় করেন ১৭। তিন বলে আট রান করে অপরাজিত থাকেন তাসকিন। ইংল্যান্ডের বোলারদের মধ্যে সফলতম জোফ্রা আর্চার। তিনি ৪ ওভারে ১৩ রান খরচ করে তিনটি উইকেট নিয়েছেন। মঈন আলি, স্যাম কারান এবং এই ম্যাচে অভিষেক হওয়া রেহান আহমেদ একটি করে উইকেট নেন।

প্রথম টি ২০ আন্তর্জাতিকে বাংলাদেশ ১২ বল বাকি থাকতে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছিল। সেই ম্যাচে ইংল্যান্ড ৬ ওভারে তুলেছিল ১৫৬ রান। এই প্রথম কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলছে বাংলাদেশ ও ইংল্যান্ড। নিজেদের দেশের মাটিতে সেটি জিতে নিল টাইগাররা। মঙ্গলবার ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+