Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

যৌন হেনস্থার অভিযোগ থেকে মুক্ত রুবেল হোসেন, প্রস্তুত ভারতের মুখোমুখি হওয়ার জন্য

ঢাকা, ২১ মে : জনপ্রিয় অভিনেত্রী নাজনিন আখতার হ্যাপিকে ধর্ষণ ও যৌন হেনস্থার যে অভিযোগ উঠেছিল বাংলাদেশের পেসার রুবেল হোসেনের বিরুদ্ধে, তার থেকে অব্যাহতি দেওয়া হল রুবেলকে। বুধবার ঢাকার আদালত এই মামলায় রুবেলকে ক্লিনচিট দিয়েছে।[ধর্ষণের অভিযোগে বিশ্বকাপের আগে জেলে গেলেন রুবেল]

প্রসঙ্গত, বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে মিরপুর থানায় গত বছরের ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন হ্যাপি। মিডিয়ার খবর অনুযায়ী প্রায় ৯ মাস সম্পর্কে ছিলেন রুবেল ও হ্যাপি। [রুবেলের শোকে এবার ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার ব্যর্থ চেষ্টা হ্যাপির]

যৌন হেনস্থার অভিযোগ থেকে মুক্ত রুবেল হাসান, প্রস্তুত ভারতের মুখোমুখি হওয়ার জন্য

তবে, গত এপ্রিলেই পুলিশের তরফে যে রিপোর্ট আদালতে জমা দেওয়া হয় তাতেও রুবেলকে ক্লিনচিট দেয় বাংলাদেশ পুলিশ। পুলিশ জানিয়েছিল, হ্যাপির যে শারীরিক পরীক্ষা করা হয়েছে তাতে তাঁর শরীরের কোথাও জোরপূর্বক ধর্ষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি। [হ্যাপি ধর্ষিতা হননি, রুবেলকে ক্লিনচিট দিয়ে জানাল বাংলাদেশের পুলিশ]

রিপোর্টে আরও উল্লেখ রয়েছে যে, বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের কোনও প্রমাণ পাওয়া যায়নি। হ্যাপি প্রাপ্তবয়স্কা ফলে পারস্পরিক সম্মতিতে এই ঘটনা ঘটে থাকতে পারে।

উল্লেখ্য বিশ্বকাপে চোখধাঁধানো পারফরম্যান্স দেন রুবেল। চার উইকেট তুলে নিয়ে ইংল্যান্ডকে বিশ্বকাপ প্রতিযোগিতার বাইরে বের করে দেন রুবেল একাইয়। আসন্ন বাংলাদেশ সফরে রুবেল খেলতে পারবেন কি না তা নিয়েও একটা প্রশ্নচিহ্ন ছিল। তবে বুধবার আদালতের রায়ে সে প্রশ্নচিহ্ন মিটে গিয়েছে। ফলে কোমর বেঁধে প্রস্তুতিতে জুটেছেন মুক্ত রুবেল।

ভারতের বিরুদ্ধে রুবেল বাংলাদেশের বড় হাতিয়ার। আর তাই রুবেলের মুক্তির ঘটনায় আত্মবিশ্বাস এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে বাংলাদেশ দলের। ৩-৪ সপ্তাহ আগে বাঁদিকে একটি ব্যথায় ভুগছিলেন রুবেল। তবে ৩-৪ সপ্তাহের ভারি কসরতের পরে এখন সেই ব্যথা থেকেও মুক্তি পেয়েছেন রুবেল।

শারীরিকভাবে সুস্থ, আদালতের রায়ে মুক্ত রুবেল মাঠে নিজের বলে ভারত দূর্গ চুরমার করবে বলেই আশা বাংলাদেশের ক্রিকেট প্রেমী ও সমর্থকদের।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+