বদলার ম্যাচ ইংরেজদের, দ্বিতীয়বার অঘটন ঘটানোর আশায় টাইগাররা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় দিয়ে শুরু, পরের ম্যাচে নিউজল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে হার। লড়কে লেঙ্গে মানসিকতায় রানি দেশে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় দিয়ে শুরু, পরের ম্যাচে নিউজল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে হার। লড়কে লেঙ্গে মানসিকতায় রানি দেশে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। আইসিসি ওয়ান ডে ক্রমতালিকায় দলের অবস্থান সাত নম্বরে হতে পারে কিন্তু উনিশের বিশ্বকাপে মাশরাফিদের শরীরি ভাষাই বলে দিচ্ছে, চ্যালেঞ্জ নিতে তৈরি টাইগার্সরা।

হেড টু হেড কী বলছে?

হেড টু হেড কী বলছে?

ঘরের মাঠে অবশ্যই ফেবারিট ইংল্যান্ড, সেই সঙ্গে তারা ওয়ান ডে'তে বিশ্বের এক নম্বর দল। হেড টু হেড পরিসংখ্যান বলছে, বিশ্বকাপ টুর্নামেন্টে মোট ২০ বার দুই দলের দেখা হয়েছে।যার মধ্যে ১৬ বার ম্যাচ জিতেছে ইংরেজরা। মাত্র ৪ ম্যাচ জিতেছে বাংলাদেশ।

শেষ বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে কী হয়েছিল?

শেষ বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে কী হয়েছিল?

২০১৫ বিশ্বকাপে বাংলদেশের বিরুদ্ধে দুঃস্বপ্নের ম্যাচ ভুলতে চাইবে ইংল্যান্ড। অ্যাডিলেডে বাংলাদেশের বিরুদ্ধে গ্রুপের ম্যাচে থ্রিলার লড়াইয়ে ১৫ রানে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২৭৫ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ৪৮.৩ ওভারে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে দেয় মাশরাফি অ্যান্ড কোম্পানি। এই জয়ের ফলে পুল এ থেকে চতুর্থ দল হিসেবে কোয়ার্টারে উঠে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলেছিল বাংলাদেশ।

 ইংল্যান্ডের কোন তারকাদের দিকে চোখ থাকবে-

ইংল্যান্ডের কোন তারকাদের দিকে চোখ থাকবে-

১) জেসন রয়- বিস্ফোরক ব্যাটসম্যান ইতিমধ্যেই প্রথম বিশ্বকাপ খেলতে নেমে ঝড়ের বেগে রান করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অর্ধশতরান হাঁকিয়েছেন রয়।
২) স্টোকস- ব্যাট হাতে স্টোকস বিশ্বকাপে এবার সবার চোখ টেনেছেন স্টোকস। প্রোটিয়াদের বিরুদ্ধে তাঁর ম্যাচ জেতানো ৮৯ রানের ইনিংসে মজে ব্রিটিশ ক্রিকেটফ্যানেরা।
৩) জেসন রয়- পাকিস্তান ম্যাচ হারলেও রুটের শতরানের দামি ইনিংস তাঁকে নিয়ে আরও প্রত্যাশা তৈরি করেছে।

বাংলাদেশের কোন তারকাদের দিকে চোখ থাকবে-

বাংলাদেশের কোন তারকাদের দিকে চোখ থাকবে-

১) অল-রাউন্ডার শাকিব আল হাসান- দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচেই অর্ধশতরান করেছেন শাকিব। ইংল্যান্ডের বিরুদ্ধে অর্ধশতরানের হ্যাটট্রিকের দোরগোড়ায় দাঁড়িয়ে ওয়ান ডে'তে বিশ্বের এক নম্বর অল-রাউন্ডার।

২) মাহমুদুল্লাহ রিয়াদ- শেষবার বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করেছিলেন, এবার প্রোটিয়াদের বিরুদ্ধে ৪৬ রানে অপরাজিত থেকে বিশ্বকাপ শুরু করেছেন। ইংল্যান্ড ম্যাচে গেমচেঞ্জার হতে পারেন মাহমুদুল্লাহ।

৩) মুশফিকুর রহিম- প্রোটিয়া ম্যাচে ৭৮ রানের দুরন্ত ইনিংস খেলেছেন, বলার অপেক্ষা রাখে না দলের অন্যতম প্রধান শক্তি মুশফিকুর।

ম্যাচ ভেন্যু-

ম্যাচ ভেন্যু-

শনি দুপুরে হাইভোল্টেজ ম্যাচ কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে। ভারতীয় সময়ে ম্যাচ শুরু হবে দুপুর ৩টে'তে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+