পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার ক্ষেত্রে নিরপেক্ষ ভেন্যু চায় বাংলাদেশ

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার ক্ষেত্রে নিরপেক্ষ ভেন্যু চায় বাংলাদেশ

দশ বছর পর পাকিস্তানে ফিরেছে টেস্ট ক্রিকেট। সম্প্রতি পাকিস্তানের মাটিতে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে শ্রীলঙ্কা।এরপর পাকভূমে বাংলাদেশের টেস্ট সিরিজ খেলা নিয়ে আলোচনা হলেও এখনই তা হচ্ছে না।

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলার ক্ষেত্রে নিরপেক্ষ ভেন্যু চায় বাংলাদেশ

পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্মতি দিয়েছে। তবে বাংলাদেশ দল টি-টোয়েন্টি পর টেস্ট সিরিজটি পাকভূমে খেলার বিষয়ে সরে দাঁড়িয়েছে।

কম দিনে পাকিস্তানে সিরিজে খেলে দেশে ফিরতে চায় বাংলাদেশ। সেক্ষেত্রে টেস্ট সিরিজ হলে, তা নিরপেক্ষ ভেন্যুতে করার পক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেছেন, 'পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আমরা আমাদের দিকটা বুঝিয়ে বলেছি। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বেশি সময় পাকিস্তানে থেকে ম্যাচ খেলার বিষয়ে বাংলাদেশ পক্ষপাতী নয়।'

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি অবশ্য আগামী দিনে যেকোনও প্রতিপক্ষের বিরুদ্ধে পাকিস্তানের সব হোম ম্যাচ পাকিস্তানেই হবে বলে জানিয়েছেন।

উল্লেখ্য ২০০৯ সালে পাকিস্তানে সফররত শ্রীলঙ্কা দলের টিমবাসের উপর জঙ্গি হামলার ঘটনার পর প্রথম শ্রেণীর ক্রিকেট দলগুলি পাক সফরে যাওয়া বয়কট করে। পরবর্তী সময় শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে ও ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানে গিয়ে সীমিত ওভারের সিরিজ খেললেও টেস্ট সিরিজ হয়নি। শেষ পর্যন্ত সেই জঙ্গিহামলার ১০ বছর পর ২০১৯ সালে ডিসেম্বরে শ্রীলঙ্কা দল পাকিস্তানে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+