PAK vs BAN: পাকিস্তানের পিন্ডি চটকাল বাংলাদেশ, হোয়াইটওয়াশ নিশ্চিত করে টেস্ট সিরিজ জয়

PAK vs BAN: পাকিস্তানের পিন্ডি চটকাল বাংলাদেশ! রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের কাছে টানা দুটি টেস্টে পরাস্ত হলো পাকিস্তান। দ্বিতীয় টেস্টে বৃষ্টি ব্যাঘাত ঘটলেও নাজমুল হোসেন শান্তর দলের জিততে অসুবিধা হলো না।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশ জয় পেল ৬ উইকেটে। এই সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে জয়ের স্বাদ পেয়েছিল। আর এদিন হোয়াইটওয়াশ-সহ সিরিজ জয়।

PAK vs BAN

জয়ের জন্য বাংলাদেশের টার্গেট ছিল ১৮৫ রানের। চতুর্থ দিনের শেষে বৃষ্টিতে খেলা নির্ধারিত সময়ের আগে বন্ধ হয়ে গিয়েছিল। সেই সময় বাংলাদেশের স্কোর ছিল ৭ ওভারে বিনা উইকেটে ৪২। আজ হোয়াইটওয়াশ নিশ্চিত করার পথে চিন্তা ছিল আবহাওয়া।

কিন্তু আবহাওয়ার সাহায্যে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়ানোর লজ্জা এড়াতে পারল না পাকিস্তান। দ্বিতীয় সেশনেই বাংলাদেশ জয় সুনিশ্চিত করে ফেলে। আজ টেস্টের শেষ দিনে মধ্যাহ্নভোজের বিরতিতে স্কোর ছিল ৩৪ ওভারে ২ উইকেটে ১২২।

শেষ অবধি ৫৬ ওভারে চার উইকেট হারিয়েই জয়ের লক্ষ্য়ে পৌঁছে যায় বাংলাদেশ। জাকির হাসান ৪০, শাদমান ইসলাম ২৪, নাজমুল হোসেন শান্ত ৩৮, মোমিনুল হক ৩৪ রান করেন। মুশফিকুর রহিম ২২ ও শাকিব আল হাসান ২১ রানে অপরাজিত থাকেন।

মীর হামজা, খুররম শাহজাদ, আব্রার আহমেদ ও সলমন আঘা একটি করে উইকেট পান। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশ উঠে এলো চতুর্থ স্থানে। ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পরেই রয়েছে বাংলাদেশ। ৬টি টেস্ট খেলে তাদের সাফল্যের হার ৪৫.৮৩ শতাংশ। পাকিস্তান রয়েছে আটে, ৭ টেস্টের পর সাফল্যের হার ১৯.০৪ শতাংশ।

এই টেস্টের প্রথম দিনের খেলা বৃষ্টিতে হয়নি। পাকিস্তানের প্রথম ইনিংসে ২৭৪ রানের জবাবে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। ১৪ রানে প্রথম ও ১৯ রানে দ্বিতীয় উইকেট পড়েছিল। সেখান থেকে স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২৬। এরপর লিটন দাসের ১৩৮ ও মেহিদি হাসান মিরাজের ৭৮ রানে ভর করে বাংলাদেশ তোলে ২৬২।

দ্বিতীয় ইনিংসে হাসান মাহমুদ পাঁচটি ও নাহিদ রানা চার উইকেট দখল করে পাকিস্তানকে গুটিয়ে দেন ১৭২ রানে। লিটন দাস হয়েছেন ম্য়াচের সেরা। সিরিজের সেরা মেহিদি হাসান মিরাজ। তিনি ব্যাট হাতে ১৫৫ রান করার পাশাপাশি সিরিজে ১০ উইকেট নিয়েছেন। ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। তার আগে এই সিরিজ জয় আত্মবিশ্বাস বাড়াল বাংলাদেশের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+