PAK vs BAN: টেস্টে ইতিহাস গড়ল বাংলাদেশ, পাকিস্তান ঘরের মাটিতে বিধ্বস্ত মুশফিকদের কাছে

PAK vs BAN: বাংলাদেশ ইতিহাস গড়ল টেস্ট ক্রিকেটে। এই প্রথম তারা পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট জয় সুনিশ্চিত করল। পাকিস্তানের লজ্জা বাড়ল তারা নিজেদের দেশেই হারল বলে।

রাওয়ালপিণ্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানকে বাংলাদেশ হারাল ১০ উইকেটে। একনজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ কিছু পরিসংখ্যান।

PAK vs BAN

টস জিতে বাংলাদেশ ব্যাট করতে পাঠিয়েছিল পাকিস্তানকে। সাউদ সাকিলের ১৪১ ও মম্মদ রিজওয়ানের অপরাজিত ১৭১ রানে ভর করে পাকিস্তান ৬ উইকেটে ৪৪৮ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছিল। শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ নেন ২টি করে উইকেট।

জবাবে খেলতে নেমে গতকাল ম্য়াচের চতুর্থ দিনে বাংলাদেশ থামে ৫৬৫ রানে। মুশফিকুর রহিম করেন ১৯১। ২২টি চার ও একটি ছয়ের সাহায্যে। নাসিম শাহ তিনটি এবং শাহিন শাহ আফ্রিদি, খুররাম শাহজাদ ও মহম্মদ আলি ২টি করে উইকেট দখল করেন।

গতকাল খেলা শেষের সময় পাকিস্তান একটি উইকেট হারিয়েছিল। আজ ৫৫.৫ ওভারে শান মাসুদের দল ১৪৬ রানে গুটিয়ে যায়। রিজওয়ান করেন ৫১। বাবর আজম প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে করেন ২২। তবে তিনি বেশ নড়বড়েই ছিলেন।

মেহিদি হাসান মিরাজ চারটি, শাকিব আল হাসান তিনটি উইকেট নেন। শরিফুল, হাসান ও নাহিদ রানার ঝুলিতে ১টি করে উইকেট। জবাবে খেলতে নেমে ৬.৩ ওভারেই ৩০ রানের টার্গেটে পৌঁছে যায় বাংলাদেশ। জাকির হাসান ১৫ ও শাদমান ইসলাম ৯ রানে অপরাজিত থাকেন। ম্যাচের সেরা মুশফিক।

প্রথম ইনিংসে ৪৪৮ রান বা তার বেশি তুলে এই নিয়ে পঞ্চমবার টেস্ট হারল পাকিস্তান। ৪০০-র উপর রান খরচ করে টেস্ট জেতার নজির বাংলাদেশের আগে নেই। ১৪তম টেস্টে এসে বাংলাদেশ প্রথমবার পাকিস্তানকে হারাতে পারল। ১১টি টেস্টখেলিয়ে দেশের মধ্যে বাংলাদেশ নবম দেশের বিরুদ্ধে জয় পেল।

দক্ষিণ আফ্রিকা ও ভারতকে বাংলাদেশ কখনও টেস্টে হারাতে পারেনি। প্রোটিয়াদের বিরুদ্ধে ১৪টি টেস্টে ১২টিতে হেরেছে। ভারতের বিরুদ্ধে ১৩টি টেস্টে ১১টিতেই হেরেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ১৮তম ও নিউজিল্যান্ডকে নিজেদের ১৬তম টেস্টে পরাস্ত করেছিল বাংলাদেশ। ২০২১ সালে শেষবার দেশের মাটিতে টেস্ট জিতেছিল পাকিস্তান। তারপর এই নবমবার তারা নিজেদের দেশে জিততে পারল না।

বাংলাদেশে প্রতিবাদ-আন্দোলনে নিহতদের প্রতি এই জয় উৎসর্গ করলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। নিজের জন্মদিনে জয় পেয়ে তৃপ্ত তিনি। যদিও এই জয়ের থেকেও এখন সকলের নজর বিসিবি শাকিব আল হাসানকে নিয়ে কোন পদক্ষেপ করে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+