Ban vs WI : সংখ্যালঘু অত্যাচারে অভিযুক্ত বাংলাদেশের বিরাট সাফল্য, লিটনের নেতৃত্বে হোয়াইটওয়াশ ওয়েস্টইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজের শেষ ম্যাচে জয় পেল বাংলাদেশ। সেইসঙ্গে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। প্রায় ২ বছরের বেশি সময় পর বাংলাদেশ টি২০ ফর্ম্যাটে কোনও দলকে হোয়াইটওয়াশ করল।
বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি একেবারেই ভালো নয়, সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের খবর প্রতিদিনই আসছে। এই পরিস্থিতিতে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশের এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিন্দু লিটনকে টি২০ দলের অধিনায়ক করে কিছুটা ড্যামজে কন্ট্রোলের চেষ্টা করে বাংলাদেশ। অধিনায়কত্বের দায়িত্ব নিয়েই দেশকে বিরাট সাফল্য এনে দিলেন লিটন।

৪১ বলে ৭২ রানের দুরন্ত ইনিংস খেললেন জাকের আলি। এই ম্যাচে একবার রান আউট হয়ে গিয়ে সাজঘরে ফিরে গেলেও পরে দেখা যায় তিনি আউট হননি। সাজঘর থেকে তঁাকে ডেকে পাঠান তৃতীয় আম্পায়ার। ২০ ওভারে ৭ উইকেটে ১৮৯ রান তোলে বাংলাদেশ।
😵💫A comedy of errors leads to a run out 🏏#WIvBAN | #WIHomeForChristmas pic.twitter.com/8pWJXaTRG2
— Windies Cricket (@windiescricket) December 20, 2024
১৯০ রানের লক্ষ্যে নেমে আজ নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় উইকেটে জনসন চার্লস ও নিকোলাস পুরানের ২৪ বলে ৩৮ রানের জুটিই তাদের ইনিংস সর্বোচ্চ জুটি। শেষ ৪ উইকেট ১৪ রানে হারিয়ে ১৬.৪ ওভারে ১০৯ রানে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ । ফলে ৮০ রানে শেষ টি২০ ম্যাচ জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজে এই প্রথম ৩-০ ব্যবধানে জিতল এবং হোয়াইটওয়াশের স্বাদ পেল বাংলাদেশ। ঐতিহাসিক এই জয়ের পর লিটন দাস জানিয়েছে, আমরা এই সফরে টেস্ট এবং একদিনের সিরিজেও ভালো খেলেছিলাম , কিন্তু জয় পেতে পারেনি, আমাদের আত্মবিশ্বাসটা ছিল। আমরা জানতাম ভালো বোলিং উইকেট আছে এখানে। যদি আমরা প্রয়োজনীয় রান স্কোর করতে পারি, ম্যাচ জেতার মতো বোলার আছে আমাদের। এখানে আমাদের বোলাররা খুব ভালো পারফরম্যান্স করেছেন।
দলগতভাবে বাংলাদেশের এই জয় যেমন গুরুত্বপূর্ণ তেমনই বর্তমান লিটনের নেতৃত্বে জয়কে অন্য মাত্রা দিয়েছে। হিন্দু লিটনের অধিনায়কত্বে এই সাফল্য বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।একইসঙ্গে লিটন বলেন, অধিনায়ক হিসেবে কখনও কাউকে চাপ দিইনি, বলেছিলাম সবাইকে খেলাটা উপভোগ করতে। আমার মনে হয় তাতেই সাফল্য এসেছে।












Click it and Unblock the Notifications