অনুশোচনার লেশ নেই, উল্টে এটাই বললেন বাংলাদেশের এই অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার

অনুশোচনার লেশ নেই, উল্টে এটাই বললেন বাংলাদেশের এই অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকায় সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথম বারের জন্য টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ওই ম্য়াচে দুর্দান্ত খেলেন খুদে টাইগার্সরা। বাংলাদেশী ক্রিকেটাররা খেলায় যতটা নিবিষ্ট ছিলেন, মাঠে তার চেয়েও বেশি আগ্রাসী ছিলেন শারীরিক ভাষায়। ফল স্বরূপ ম্যাচ শেষের পর মাঠেই ভারতের অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের সঙ্গে ঘাত-প্রতিঘাতে জড়িয়ে পড়েন বাংলাদেশের খেলোয়াড়েরা। সেই ঘটনা নিয়ে কী বললেন সেই বাংলাদেশ দলের অন্যতম ফাস্ট বোলার শোরিফুল ইসলাম।

হেরেছে ভারত

হেরেছে ভারত

দক্ষিণ আফ্রিকার পোচেফস্ট্রুমে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে টসে জিতে ভারতকে ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক আকবর আলি। ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল ভারতীয় ক্রিকেট দল। ওপেনার যশস্বী জয়সওয়াল (৮৮) ছাড়া কোনও ভারতীয় ব্যাটসম্যানই নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি। জবাবে ৪২.১ ওভারে ডার্কওয়াথ-লুইস পদ্ধতিতে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

উত্তপ্ত পরিস্থিতি

উত্তপ্ত পরিস্থিতি

হাই-ভোল্টেজ ম্যাচের শুরুর মুহূর্ত থেকেই দুই দেশের ক্রিকেটাররা, একে অপরকে দেখে নেওয়ার মানসিকতা নিয়ে মাঠে নেমেছিলেন। দুই দেশের ক্রিকেটারদের মধ্যে কথা কাটাকাটি, স্লেজিং এবং কটূ কথার আদান-প্রদান চলছিল নিরন্তর। প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের আউট করার পর দুই দেশের ক্রিকেটারদের সেলেব্রেশনেও দেখা গিয়েছিল আগ্রাসান। ঘাত-প্রতিঘাত চূড়ান্ত আকার নেয় ম্যাচ শেষ হওয়ার পর।

চূড়ান্ত ঘাত-প্রতিঘাত

চূড়ান্ত ঘাত-প্রতিঘাত

ডার্কওয়াথ-লুইস পদ্ধতিতে ২৩ বল বাকি থাকতেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনাল জিতে যায় বাংলাদেশ। জয়সূচক রান আসার সঙ্গে সঙ্গে বিশ্ব জয়ের আনন্দে পতাকা নিয়ে দৌড়ে মাঠে ঢুকে পড়েছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। মাঝ পিচে পৌঁছে তাঁরা ভারতীয় ক্রিকেটারদের উদ্দেশে কটূক্তি করেন বলে অভিযোগ। টিম ইন্ডিয়ার ক্রিকেটাররাও এর জবাব দেন বলে অভিযোগ। মাঠেই দুই দেশের ক্রিকেটাররা একে অপরের সঙ্গে ঘাত-প্রতিঘাতে জড়িয়ে পড়েছিলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচিত হয়েছেন বাংলাদেশের অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটাররা।

আইসিসি-র পদক্ষেপ

আইসিসি-র পদক্ষেপ

ঘটনায় নড়েচড়ে বসে আইসিসি। বাংলাদশের অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটার মহম্মদ তৌহিন হৃদয়, শামিম হোসেন ও রাকিবুল হাসানকে কাঠগড়ায় তুলে তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। একই প্রক্রিয়া শুরু হয়েছে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের স্পিনার রবি বিষ্ণোই ও পেসার আকাশ সিং-র বিরুদ্ধে।

শোরিফুলের বক্তব্য

শোরিফুলের বক্তব্য

বাংলাদেশের বিশ্বজয়ী অনূর্ধ্ব ১৯ দলের অন্যতম সদস্য শোরিফুল ইসলাম বলেছেন, এর আগে ভারতের বিরুদ্ধে দুটি হাড্ডাহাড্ডি লড়াইয়ে হেরে গিয়েছিলেন তাঁরা। ২০১৮-র অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিফাইনাল ও এক বছর পর একই প্রতিযোগিতার ফাইনালে এই ভারতীয় দলের কাছেই হেরেছিল বাংলাদেশ। তাই বিশ্বকাপের ফাইনালে খেলতে নামার আগে তাঁরা প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে থাকার পাশাপাশি ভীষণ ভাবে উজ্জীবিত ছিলেন বলে জানিয়েছেন শোরিফুল। এশিয়া কাপে পরপর হেরে বাংলাদেশের ক্রিকেটারদের যা মনের অবস্থা হয়েছিল, ভারতীয়দের সেটা ফিরিয়ে দিতে পারার আনন্দে তাঁরা আবেগ ধরে রাখতে পারেননি বলে স্বীকার করেছেন শোরিফুল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+