ভিসা সমস্যায় কলকাতায় আটকে বাংলাদেশি ক্রিকেটার, এবার সইফ হাসানের বড় পেনাল্টি

ভিসা সমস্য়ায় কলকাতায় আটকে বাংলাদেশি ক্রিকেটার, এবার সইফ হাসানের বড় পেনাল্টি

ভিসা সমস্যায় কলকাতায় আটকে থাকার পর এবার আর্থিক ধাক্কার মুখোমুখি বাংলাদেশের ক্রিকেটার সইফ হাসান। ভারতের বিরুদ্ধে টেস্ট খেলতে এসে প্রায় ২২ হাজার টাকা পেনাল্টি গুনতে হবে তাঁকে।

ঠিক কী ঘটেছে

ঠিক কী ঘটেছে

নভেম্বরে ভারত সফরে দুটি টেস্ট খেলেছে বাংলাদেশ। ইন্দোর ও ইডেন টেস্ট খেলে মুশফিকুররা। রিসার্ভ ওপেনার হিসেবে বাংলাদেশ দলে ছিলেন সইফ হাসান। ইডেনে পিঙ্ক বল টেস্ট অভিষেক হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। যদিও ইন্দোর টেস্টে পরিবর্ত হিসেবে মাঠে নেমে চেতেশ্বর পূজারার ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট পান হাসান। সেই চোট পরে সেরে না ওঠার কারণে আর ইডেন টেস্টে খেলতে নামা হয়নি।

ভিসা সমস্যা

ভিসা সমস্যা

ইডেন টেস্ট আড়াই দিনে গুটিয়ে যাওয়ার পর বাংলাদেশ দল কলকাতাই ছিল। পরে শহর ছাড়ার সময় তাঁর ভিসার মেয়াদ শেষ হয়েছে বলে সইফ জানতে পারেন। এরপর থেকেই সমস্যায় বঙ্গ ক্রিকেটার। বাংলাদেশ দল ২৫ তারিখ ভারত ছাড়ে। জানা যায়, তার আগের দিন অর্থাৎ ২৪ নভেম্বর হাসানের ভিসার মেয়াদ শেষ হয়েছে। এরপর বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে কথা বলে হাসানের ভিসার মেয়াদ বাড়ানোর ব্যবস্থা চলছে। সেই পক্রিয়া শেষ হলেই ফের বাংলাদেশ ফিরে যেতে পারবেন ক্রিকেটার।

কেন এই সমস্যা

কেন এই সমস্যা

প্রসঙ্গত কোহলিদের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সইফ ৮ নভেম্বর ভারতে আসেন। তবে অন্য় কারণে অনেক আগেই তাঁর ভিসা তৈরি করা হয়েছিল। ভারত সফরে টেস্ট সিরিজের ম্যাচের জন্য আসার আগে জুনে বিদর্ভ দলের বিরুদ্ধে বিসিবি একাদশের হয়ে ম্যাচ খেলতে আসার জন্য তাঁর ভিসা হয়েছিল। সেই ভিসার মেয়াদেই এবার টেস্ট সিরিজের জন্য় এসেছিলেন সইফ। ভারত থেকে ফিরে যাওয়ার সময় তাঁর ভিসার মেয়াদ যে শেষ হয়ে যেতে চলেছে,বঙ্গ ক্রিকেটারকে সেই তথ্য ম্যানেজমেন্ট ঠিক সময়ে জানাতে না পারাতেই তাঁকে এই সমস্যার মধ্যে পড়তে হয়েছে।

পেনাল্টি

পেনাল্টি

ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ভারতের মাটিতে থাকার জন্য এবার আর্থিক পেনাল্টি গুনতে হচ্ছে তাঁকে। ২১৬০০টাকা পেনাল্টি হিসেবে গুনতে হবে হাসানকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+