দেশের মাটিতে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ পাকিস্তানের, টেস্ট সিরিজ জয়ের দোরগোড়ায় বাংলাদেশ

Pakistan vs Bangladesh: পাকিস্তান সফর স্মরণীয় করে রাখতে চলেছে বাংলাদেশ। প্রথম টেস্টে প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল টাইগার।

এবার বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্ট তথা সিরিজ জয়ের দোরগোড়ায় বাংলাদেশ। শেষ দিনে জেতার জন্য দরকার ১৪৩ রান, হাতে ১০ উইকেট।

Pakistan vs Bangladesh

রাওয়ালপিণ্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে খেলাই হয়নি। পাকিস্তানের প্রথম ইনিংসে ২৭৪ রানের জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছিল ২৬২ রানে। এরপর আজ মাত্র ১৭২ রানে গুটিয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস।

প্রথম ইনিংসে বাংলাদেশ ২৬ রানে ছয় উইকেট হারানোর পর লিটন দাসের ১৩৮ ও মেহিদি হাসান মিরাজের ৭৮ রানে ভর করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। গতকাল দিনের শেষে পাকিস্তানের স্কোর ছিল ২ উইকেটে ৯। আজ ৪৬.৪ ওভারে ১৭২ রানে শেষ পাকিস্তান।

সলমন আঘা করেন সর্বাধিক ৪৭। মহম্মদ রিজওয়ান ৪৩ রান করে আউট হন। বাবর আজমের খারাপ সময় অব্যাহত। এদিন তিনি ১৮ বলে ১১ রানের বেশি করতে পারলেন না। প্রথম টেস্টে বাবর ০ ও ২২ রান করেছিলেন। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করেন ৩১। ২০২২ সালে ডিসেম্বরের পর আজ ৫০ ছুঁতে পারেননি বাবর।

বাংলাদেশের বোলারদের মধ্যে দ্বিতীয় ইনিংসে সফলতম হাসান মাহমুদ। তিনি ১টি মেডেন-সহ ১০.৪ ওভারে ৪৩ রান দিয়ে পাঁচ উইকেট নেন। নাহিদ রানা ১টি মেডেন-সহ ১১ ওভারে ৪৪ রান খরচ করে নেন চার উইকেট। একটি উইকেট পেয়েছেন তাসকিন আহমেদ।

বৃষ্টির কারণে আজ পুরো খেলা সম্ভব হয়নি। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৭ ওভারে ৪২ রান তুলেছে কোনও উইকেট না খুইয়েই। জাকির হাসান ২৩ বলে ৩১ ও শাদমান ইসলাম ১৯ বলে ৯ রানে অপরাজিত আছেন। উল্লেখ্য, প্রথম টেস্টে বাংলাদেশ জিতেছিল ১০ উইকেটে। এই সিরিজের পর চলতি মাসেই দুই টেস্টের সিরিজ খেলতে ভারতে আসবে বাংলাদেশ। ১৯ সেপ্টেম্বর থেকে সেই সিরিজ শুরু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+