ক্যারিবিয়ানদের বিরুদ্ধে লজ্জার হার টাইগার বাহিনীর

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পর্যদুস্ত টাইগার বাহিনী। প্রথম টি২০ ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেল বাংলাদেশ। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ উইকেটে বাংলাদেশকে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পর্যদুস্ত টাইগার বাহিনী। প্রথম টি২০ ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে গেল বাংলাদেশ। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ উইকেটে বাংলাদেশকে হারিয়ে দিল ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে লজ্জার হার টাইগার বাহিনীর

আকাশে মেঘ থাকায় এবং খেলা শুরু আগে বৃষ্টি হয়ে যাওয়ায় এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কার্লস ব্র্যাথওয়েট। আর ব্র্যাথওয়েটের এই সিদ্ধান্তটাই ম্যাচে অনেকটাই এগিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজকে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই ম্যাচে বোলিংয়ের ওপেন করেন অ্যাশলে নার্স। নার্সের প্রথণ ওভারই ম্যাচ থেকে অনেকটা দূর করে দেয় বাংলাদেশকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের যে ক্রিকেটারকে সব থেকে ভয়ঙ্কর রেখেছে তিনি হলেন তামিম ইকবাল। আর এই তামিমকেই ইনিংসের প্রথম বলে প্যাভিলিয়নে ফেরান নার্স।

তামিমের মতোই প্রথম বলে সৌম সরকারকেও প্যাভিলিয়নে ফেরান নার্স। তবে, উল্লেখযোগ্য ভাবে যে বোলার প্রথম ওভারেই দু'টি বড় উইকেট তুলে নিল, তাঁকেই আর পরে ওভার দিলেন না ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কার্লোস।

তবে, তাঁর এই সিদ্ধান্তে ওয়েস্ট ইন্ডিজের জয় পেতে সমস্যা হয়নি। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন মাহমুদুল্লা। এছাড়া ২৪ রান করেন লিটন দাস। এই দুই ব্যাটসম্যান ছাড়া সে ভাবে রান পাননি কোনও বাংলাদেশি নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান তোলে বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন কেসরিক উইলিয়ামস। এছাড়া দু'টি করে উইকেট নেন অ্যাশলে নার্স এবং কিমো পল। একটি শিকার আন্দ্রে রাসেল।

জবাবে ব্যাট করতে নেমে বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইস পদ্ধতির সুবাদে ১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজের টার্গেটদাঁড়ায় ৯১। ৯.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৩ রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২১ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। ১৩ বলে ২৬ রান করেন মার্লন স্যামুয়েলস।

ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার(৭) এবং এভিন লুইস(২)-কে পর পর আউট করে দিলেও বাংলাদেশকে ম্যাচে ফেরাতে পারেননি তারকা বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের হয়ে একটি উইকেট নেন রুবেল হোসেন। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন আন্দ্রে রাসেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+