Bangladesh Coach: ভারতে এসে জোড়া চুনকামে বাংলাদেশ ক্রিকেটে ডামাডোল, ছাঁটাই হেড কোচ হাতুরু

Bangladesh Coach: পাকিস্তান সফরে টেস্ট সিরিজ জিতে খুব লম্ফঝম্প শুরু করেছিল বাংলাদেশ। ভারতে আসার আগে বাঘের মতো হুঙ্কার ছা়ড়লেও বিড়াল হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।

টেস্ট সিরিজের পর টি২০ আন্তর্জাতিকে হোয়াইটওয়াশ। শেষ টি২০ আন্তর্জাতিকে তো বিশ্বে দলগত দ্বিতীয় সর্বাধিক স্কোর তুলে টাইগারদের তুলোধনা করেছে বিশ্বচ্যাম্পিয়ন মেন ইন ব্লু।

Bangladesh Coach

ভারতে এসে জোড়া চুনকামের জেরে বাংলাদেশ ক্রিকেটে এবার ডামাডোল পরিস্থিতি। অনেক দিন ধরেই হেড কোচ চণ্ডিকা হাতুরুসিংহেকে (Chandika Hathurusinghe) সরানোর দাবি উঠছিল। অবশেষে চাকরি গেল শ্রীলঙ্কার প্রাক্তনীর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ বলেছেন, বরখাস্ত করার আগে তাঁকে নিয়ম মেনে শোকজ করা হয়েছি। ৪৮ ঘণ্টার জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছে। এরপর বরখাস্ত করা হবে। ফিল সিমন্স নতুন কোচ হচ্ছেন। তিনি অন্তর্বর্তীকালীন হেড কোচের দায়িত্বে থাকবেন ২০২৫ সালের চ্য়াম্পিয়ন্স ট্রফি অবধি।

গত বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশের হেড কোচ হিসেবে দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফি অবধিই তাঁর সঙ্গে চুক্তি ছিল বিসিবির। হাতুরুকে যখন দ্বিতীয়বার বাংলাদেশের হেড কোচ করা হয়, তখন সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন যাঁরা তুলেছিলেন তাঁদের মধ্যে অন্যতম বর্তমান বিসিবি সভাপতি ফারুক।

হাতুরুর কোচিংয়ে বিশ্বকাপ ও টি২০ বিশ্বকাপে চরম ব্যর্থ হয়েছে বাংলাদেশ। সাফল্য বলতে পাকিস্তানে টেস্ট সিরিজ জয়। ১৫ বছর পর দেশের বাইরে সেটিই বাংলাদেশের প্রথমবার টেস্ট সিরিজ জেতা। বিসিবির তরফে জানানো হয়েছে, শৃঙ্খলাজনিত কারণেই হাতুরুকে সাসপেন্ড করা হয়েছে বরখাস্ত করার আগে।

হাতুরু প্রথম দফায় বাংলাদেশের কোচ ছিলেন ২০১৪ সালের মে থেকে ২০১৭ সালের অক্টোবর অবধি। সেবার নিজেই হাতুরু সরে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা সফরের মাঝপথে ই-মেল মারফত বিসিবির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে। বাংলাদেশের দায়িত্ব ছাড়ার পর শ্রীলঙ্কার কোচ হয়েছিলেন।

বিসিবি সভাপতি বলেন, দু-তিনটি ঘটনা ঘটেছে। প্রাক্তন ক্রিকেটার হিসেবে যা পীড়াদায়ক। দলের জন্যও তা মোটেই ভালো দৃষ্টান্ত নয়। সে কারণেই হাতুরুসিংহেকে শোকজ করা হয়েছে। দায়িত্ব থেকে অব্যাহতির চিঠিও দেওয়া হয়েছে। ফারুক সভাপতি হওয়ার পর থেকেই হাতুরুর ভবিষ্যৎ নিয়ে চর্চা শুরু হয়েছিল। অবশেষে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই তাঁকে সরিয়ে দেওয়া হলো। টেস্টে তো বটেই, সাদা বলের ক্রিকেট, বিশেষ করে টি২০-তে বাংলাদেশের শোচনীয় দশাতেই বেশি সমালোচিত হচ্ছিলেন হাতুরু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+