India vs Bangladesh: ভারতের অর্ধেক রানও তুলতে ব্যর্থ, বুমরাহের মাইলস্টোনের মধ্যেই ব্যাটিং বির্পযয় বাংলাদেশের
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাটিং বির্পযয়ের মুখে পড়ল বাংলা্দেশ। ভারতের প্রথম ইনিংসে ৩৭৬ রানের জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস সমাপ্ত হল ১৪৯ রানে । ভারতীয় বোলারদের দাপটে দ্বিতীয় দিনেই চিপকে কোনঠাসা পদ্মাপারের দল। বল হাতে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট নিলেন বুমরাহ।
শুক্রবার খেলা শুরুর এক ঘণ্টার মধ্যেই ভারতের প্রথম ইনিংসের সমাপ্তি ঘটে। দ্বিতীয় দিনে রানের খাতা খোলার আগেই তাসকিনের আহমেদের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন জাদেজা। ১২৪ বলে ৮৬ রানের ইনিংস খেললেন। তাসকিনের বলেই আকাশ দীপ ১৭ রান করে আউট হলেন। ১১৩ রান করে আউট হলেন অশ্বিন।বুমরাহ ৭ রান করে আউট হতেই ভারতের ইনিংকসের সমাপ্তি হল।
iplipl

চেন্নাইয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নামার পর থেকেই ভারতীয় বোলারদের দাপটে চাপে পড়ে বাংলাদেশ। প্রথমেই ফিরে যান ওপেনার ফিরে যান শাদমান ইসলাম। প্রথম ওভারেই উইকেট তুলে নেন বুমরাহ। শুরুতে বুমরাহ এবং সিরাজ বোলিং করলেও, কিছুক্ষণের মধ্যেই আকাশদীপের হাতে বল তুলে দেন রোহিত।
দুই পেসারকে ৩ ওভার করিয়েই রোহিত নিয়ে আসেন বাংলার আকাশ দীপকে। নিজের দ্বিতীয় ওভারের প্রথম দুই বলেই আকাশ দীপ ফিরিয়ে দেন অপর ওপেনার জাকির হোসেন (৩) ও মোমিনুল হককে (০)। দু'জনেই বলের হদিশ পাননি। বোল্ড হন দু'জনেই। হ্যাটট্রিকের সুযোগ থাকলেও তা কাজে লাগাতে পারলেন না বাংলা দলের পেসার।
এরপর বাংলাদেশের ব্যাটাররা এলেন এবং সাজঘরে ফিরে গেলেন। অধিনায়ক শান্ত ২০ রান করে সিরাজের বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরেলন। ৮ রান করে মুশফিকুর রহিম আউট হলেন বুমরাহের বলে। লিটন দাস এবং শাকিব আল হাসান কিছুটা লড়াই করলেন। শাকিব করলেন ৩২ রান। লিটন দাস ২২ রান করলেন। দুই ব্যাটারকে আউট করলেন জাদেজা।
হাসান মাহমুদকে ৯ রানে ফেরালেন সেই বুমরাহ। বাংলাদেশের হাসান মেহমুদ-কে আউট করে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৪০০তম উইকেটটি নিলেন বুমরাহ। টেস্টে ১৬২টি, ওয়ানডে-তে ১৪৯টি ও আন্তর্জাতিক টি-২০তে ৮৯টি উইকেট সংগ্রহ করে এই মাইলংস্টোন স্পর্শ করলেন বুমরাহ। তাসকিন আহমেদ ১১ রান করে বুমরাহের বলে আউট হলেন। শেষ দিকে চালিয়ে খেলে ৫২ বলে ২৭ রান করলেন মেহেদি হাসান।
IND vs BAN: ঘরের মাঠে 'স্পেশ্যাল’ শতরান, চ্যালেঞ্জিং উইকেট থেকে জাদেজার সাহায্য নিয়ে মুখ খুললেন অশ্বিন
১১ রান করে সিরাজের বলে আউট হলেন রানা। শেষ পর্যন্ত ১৪৯ রানেই শেষ হল বাংলাদেশের প্রথম ইনিংস। ২২৭ রানে পিছিয়ে শাকিবরা।ভারতের হয়ে বুমরাহ ৪টি, আকাশ, সিরাজ, জাদেজা ২টি করে উইকেট নিলেন।












Click it and Unblock the Notifications