শততম টেস্ট জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশ

আজ টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলার শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যেই। এখন পর্যন্ত খেলার যা অবস্থা তাতে করে জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশের সমর্থকরা।

বাংলাদেশ, শ্রীলংকা, ক্রিকেট
AFP
বাংলাদেশ, শ্রীলংকা, ক্রিকেট

শ্রীলঙ্কার কলম্বোতে নিজেদের শততম টেস্ট ম্যাচ খেলছে বাংলাদেশ। আজ টেস্টের পঞ্চম ও শেষ দিনের খেলার শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যেই।

এখন পর্যন্ত খেলার যা অবস্থা তাতে করে জয়ের স্বপ্ন দেখছেন বাংলাদেশের সমর্থকরা।

ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকেই নিজেদের প্রোফাইল ফটোও পরিবর্তন করেছেন দলকে সংহতি জানিয়ে।

শ্রীলঙ্কার সাথে দ্বিতীয় টেস্টের আজ পঞ্চম ও শেষ দিনে আর কিছুক্ষণের মধ্যেই মাঠে নামবে নামবে বাংলাদেশ।

বিশ্লেষকদের মতে- জয়ের জন্যে বাংলাদেশের সামনে বড়ো রকমের এক সম্ভাবনা তৈরি হয়েছে।

এই টেস্টে চতুর্থ দিন শেষে স্বাগতিক শ্রীলঙ্কা এগিয়ে রয়েছে ১৩৯ রানে। তাদের হাতে রয়েছে দুটো উইকেট।

নবম উইকেট জুটিতে দিলরুয়ান পেরেরা ২৬ রানে ও সুরাঙ্গা লাকমাল ১৬ রান নিয়ে ক্রিজে রয়েছেন।

বাংলাদেশ, শ্রীলংকা, ক্রিকেট
AP
বাংলাদেশ, শ্রীলংকা, ক্রিকেট

জিততে হলে বাংলাদেশ দলকে আজ শ্রীলঙ্কার বাকি দুটো উইকেট নিয়ে প্রয়োজনীয় রান সংগ্রহ করতে হবে।

এ টেস্টের প্রথম ইনিংসে শ্রীলংকা ৩৩৮ রান ও বাংলাদেশ ৪৬৭ রান করেছিলো।

কলম্বোতে বাংলাদেশের ম্যাচ কাভার করছেন ক্রীড়া সাংবাদিক আরিফুর রহমান।

এই টেস্টে বাংলাদেশের জেতার সম্ভাবনা কতোটা দেখছেন তারা?

এমন প্রশ্নের জবাবে মিস্টার রহমান বলেন বাংলাদেশে শুরু থেকেই এ টেস্টে ভালো খেলছে এবং আর ২৫ বা ৩০ রানের মধ্যে শ্রীলংকাকে অল আউট করতে পারলে বাংলাদেশের ম্যাচ জয় নিয়েই আর শঙ্কা থাকবেনা।

তিনি বলেন শততম টেস্টকে সাফল্যের মোড়কে বাধিয়ে রাখার জন্য বাংলাদেশ দলকে এটাই করে দেখাতে হবে।

"আমরা যারা কাভার করছি ম্যাচটা তাদের কাছে দলটাকে একটু অন্যরকমই মনে হচ্ছে। ক্রিকেটারদের কিছুটা জয়ের জন্য মরিয়াই মনে হচ্ছে"।

তবে এজন্য দ্রুতই শ্রীলংকার উইকেট ফেলার কোন বিকল্প নেই।

আর বিশ্লেষকরা যেভাবেই বলুন সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়েছে জয়ের স্বপ্ন।

অনেকেই ফেসবুক নানা স্ট্যাটাস দিয়েছেন আবার কেউ বা দলকে সংহতি জানিয়ে প্রোফাইল পিকচার পরিবর্তন করেছেন

BBC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+