সাকিবের ব্যাটে ভর করে ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর বাংলাদেশ
ইংল্যান্ড বিশ্বকাপে ইতিহাস গড়ার পথ প্রশস্থ করছে বাংলাদেশ। আর সেই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন আর কেউ নন, অভিজ্ঞ সাকিব আল হাসান।
ইংল্যান্ড বিশ্বকাপে ইতিহাস গড়ার পথ প্রশস্থ করছে বাংলাদেশ। আর সেই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন আর কেউ নন, অভিজ্ঞ সাকিব আল হাসান।
সাকিবের চওড়া ব্যাটে ভর করে ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলকে হারিয়েছে বাংলাদেশ। পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে বিশ্বকাপের লিগ তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে তারা। বৃহস্পতিবার অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশ অঘটন ঘটাতে পারে কিনা, সেদিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

তবে এই বাংলাদেশ যে আগের থেকে সম্পূর্ণ আলাদা, তা এক কথায় মেনে নিচ্ছেন প্রত্যেকে। বড় ম্যাচে প্রধান্য বিস্তারের সব উপকরণই মাশরাফি মোর্তোজার দলে মজুত আছে, তা স্বীকার না করে উপায় নেই। যাঁর কাঁধে ভর করে টাইগাররা এখনও পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছেন, সেই সাকিব আল হাসান ইতিমধ্যেই টুর্নামেন্টে দুটি শতরান (অপরাজিত ১২৪, ১২১)ও দুটি অর্ধ শতরান (৭৫, ৬৪) করে ফেলেছেন। তাবড় ব্যাটসম্যানদের পিছনে ফেলে বিশ্বকাপে এখনও পর্যন্ত তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে একটি ম্যাচও খেলার সুযোগ না পাওয়ার খেদ হয়তো তাঁকে তেতে তুলেছিল। তাই টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই বিশ্বকাপের প্রস্তুতি শিবিরে যোগ দিতে দেশে ফিরে যান সাকিব আল হাসান। অনুশীলনের জন্য নিজের ছোটবেলার কোচকেও সেই শিবিরে নিয়ে যান বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। নিঃসন্দেহে বিশ্বকাপে এর ফলও পাচ্ছেন এই বাঁ-হাতি অল-রাউন্ডার। সাকিবের ব্যাট ইংল্য়ান্ড বিশ্বকাপে বাংলাদেশকে অনেক দূর নিয়ে যেতে পারে বলেই আশা ক্রিকেট প্রেমীদের।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications