আদালতের নির্দেশে এই ক্রিকেটার পেলেন দুই বউ, ভাইরাল খবর ইন্টারনেটে

কোর্টের নির্দেশ, এবার থেকে একসঙ্গে দুই বউ নিয়েই থাকবেন, মিটে গেল অন্তর্দ্বন্দ্ব।

সুয়োরানীও থাকল দুয়োরানীই থাকল। একইসঙ্গে দুই বউকে নিয়ে থাকতে চেয়েছিলেন আরাফত সানি। কোর্টের বিচারে সেটাই সাজা হল তাঁর।

আদালতের নির্দেশে এই ক্রিকেটার পেলেন দুই বউ, ভাইরাল খবর ইন্টারনেটে

এ বছর জানুয়ারি মাসে নাসরিন সুলতানা নামে এক মহিলা বাংলাদেশী এই স্পিনারের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে অভিযোগ দায়ের করেন। পরবর্তী পর্যায়ে তিনি নারী নির্যাতন ও যৌতুক সংক্রান্ত মামলার অভিযোগও করেন। এই অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও হন বাংলাদেশী এই বোলার। তারপর জামিন পেয়ে গেলেও মামলা জারি ছিল। অবশেষে এই মামলার নিষ্পত্তি হল।

আদালতের নির্দেশে এই ক্রিকেটার পেলেন দুই বউ, ভাইরাল খবর ইন্টারনেটে

এই সময়েই সামনে আসে এর আগেও আরও একটি বিয়ে রয়েছে আরাফত সানির। সানি চাইছিলেন নিজেদের মধ্যে সমঝোতার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নিতে, অন্যদিকে কাউকেই ছাড়তে চাইছিলেন না তিনি। এই অবস্থায় ঢাকা নগরদায়রা আদালতের নির্দেশে কার্যত খুশির জোয়ার সানির পরিবারে। এখন থেকে কোর্টের নির্দেশমত দুই বউকে নিয়ে একসঙ্গেই থাকতে পারবেন তিনি।

আদালতের নির্দেশে এই ক্রিকেটার পেলেন দুই বউ, ভাইরাল খবর ইন্টারনেটে

সোমবার দিন নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় জজ কামরুল হোসেন মোল্লার এজলাসে এই মর্মে একটি আপোষনামা দাখিল করে উভয়পক্ষ। এরপর বিচারক ওই মামলায় আরাফাত সানির জামিন স্থায়ী করেন। সানি ও তার দ্বিতীয় স্ত্রী নাসরিন সুলতানা সমঝোতা পত্রে আদালতকে জানিয়েছেন, ২০১৪ সালের ৪ ডিসেম্বর চার লাখ টাকা দেনমোহর তাঁরা বিয়ে করেছিলেন। বর্তমানে বেড়ে তা ১০ লক্ষ টাকা হয়েছে। সমস্যার সমাধানের জন্য তাঁরা বিয়েটিকে রেজিস্ট্রি করানোর বিষয়েও একমত হয়েছেন। ক্রিকেটারের পক্ষ থেকে সংবাদমাধ্যেম জানানো হয়েছে তাঁদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল এখন তা মিটে গেছে, এবার তাঁরা সকলেই সুখে থাকবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+