Shakib Al Hasan: শাকিবের জন্য আলাদা নিরাপত্তার বন্দোবস্ত সম্ভব নয়, জানিয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড

Shakib Al Hasan: শাকিব আল হাসান কানপুরেই বাংলাদেশের হয়ে শেষবার টেস্ট খেলতে নামছেন। এটা স্পষ্ট হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে।

নিরাপদ আবহে মীরপুরে দেশের মাটিতে টেস্ট খেলে অবসরের পরিকল্পনা ছিল শাকিবের। যদিও বিসিবি জানিয়ে দিল, শাকিবের জন্য আলাদা করে নিরাপত্তার বন্দোবস্ত করা সম্ভব নয়।

Shakib Al Hasan

কাল থেকে কানপুরে ভারত-বাংলাদেশ টেস্ট। আজ সাংবাদিক বৈঠকে গিয়ে শাকিব জানান, টি২০ আন্তর্জাতিক শেষবার খেলেছেন টি২০ বিশ্বকাপেই। বিসিবি যদি নিরাপত্তার বন্দোবস্ত করে তাহলে মীরপুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট খেলেই অবসর নেবেন।

শের-এ-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘণ্টা চারেক ধরে চলা বৈঠকের শেষে আজ বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, নিরাপত্তার বিষয়টি আমাদের হাতে নেই। এ ব্যাপারে বোর্ডের পক্ষে কিছু বলা সম্ভব নয়। নির্দিষ্ট একজনকে নিরাপত্তা দেওয়ার সামর্থ্যও নেই বিসিবি-র।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী ফারুক আহমেদ আরও বলেছেন, শাকিব মীরপুরে শেষ টেস্ট খেলতে পারলে তাঁর মতো আমিও বিশ্বাস করি এর থেকে ভালো কিছু হতে পারে না। কিন্তু নিরাপত্তার বিষয়টি সরকারের উচ্চ পর্যায় থেকে আসতে হবে। বিসিবি কোনও এজেন্সি নয়, পুলিশ নয়, র‍্যাব নয়। নিরাপত্তার বিষয়টি সরকারের ব্যাপার।

শাকিব যে অবসর ঘোষণা করবেন তা জানতেন বিসিবি কর্তারা। ফারুকের কথায়, শাকিব জীবনের খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাই তাঁকে আর বোঝানোর চেষ্টা করিনি। তিনি মনে করেছেন অবসর নেওয়ার এটি সেরা সময়। তাঁর সিদ্ধান্তকে সম্মান জানাই। আমার দিকে বেশি কিছু বলারও নেই।

বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর শাকিব সংসদ সদস্য হিসেবে প্রাক্তনই হয়ে যাননি, তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। তার মধ্যে আদাবর থানায় খুনের মামলাতেও অভিযুক্ত শাকিব। তবে তাঁর দোষ প্রমাণ যেহেতু হয়নি, সে কারণে তাঁকে খেলার অনুমতি দিয়েছিল বিসিবি।

শাকিব বাংলাদেশে ফিরলে তাঁর খেলতে অসুবিধা হবে না, এমন আশ্বাসও দেওয়া হয়। কিন্তু শাকিব যে আলাদা নিরাপত্তার দাবি করেছেন এবং প্রয়োজনে দেশ ছেড়ে অন্যত্র যেতে যাতে সমস্যা না হয়, তা সুনিশ্চিত করার অনুরোধ রেখেছেন বিসিবির কাছে, সেক্ষেত্রে অপারগতার কথা জানাল বিসিবি। শাকিব দেশে ফিরলে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে পারেন, এমনকী গ্রেফতারও হতে পারেন বলে জল্পনা। ফলে কানপুর টেস্ট খেলার পর শাকিব বাংলাদেশে নাও ফিরতে পারেন বলে জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+