বিশ্বকাপের আগে স্বপ্নের সিরিজ জয় বাংলাদেশের

বৃষ্টিবিঘ্নিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ।

বিশ্বকাপের আগে ভয়ঙ্কর হয়ে ওঠার ইঙ্গিত দিল বাংলাদেশ ক্রিকেট দল। বেশ কয়েক দশক ক্রিকেট খেললেও ঝুলিতে উল্লেখযোগ্য সাফল্য তেমন নেই বাংলাদেশ ক্রিকেট দলের। তবে গত কয়েক বছরে মাশরাফি মোর্তাজার অধিনায়কত্বে দুরন্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ। এখন এই দলটি বিশ্বের যে কোনও শক্তিশালী দলকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ফলে এই বিশ্বকাপে বড় শক্তি হিসেবে বাংলাদেশ জায়গা করে নিতে চলেছে। সেই ইঙ্গিত দিয়ে রাখল।

বিশ্বকাপের আগে স্বপ্নের সিরিজ জয় বাংলাদেশের

বৃষ্টিবিঘ্নিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ জিতল মাশরাফি মোর্তাজার দল। এই প্রথম কোনও ত্রিদেশীয় সিরিজ জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাবলিনে টসে জিতে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মোর্তাজা ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাট করতে পাঠান। ওয়েস্ট ইন্ডিজ ২৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে। তবে বৃষ্টি নামায় ডাকওয়ার্থ-লুইস নিয়মে ২৪ ওভারে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ২১০ রান।

এই কঠিন টার্গেট তাড়া করে বাংলাদেশের ব্যাটসম্যানরা সাত বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ বের করে নেন। বাংলাদেশের হয়ে মোসাদ্দেক হোসেন ও সৌম্য সরকার অসাধারণ ব্যাটিং করেন। ২৪ বলে অপরাজিত ৫২ রান করেন মোসাদ্দেক ও সৌম্য সরকার ৪১ বলে ৬৬ রান করে দলের জয়ে উল্লেখযোগ্য অবদান রাখেন।

বাংলাদেশের রান তাড়া করার শুরুটা খুব একটা ভালো হয়নি। সাব্বির রহমান শূন্য ও তামিম ইকবাল ১৮ রানে ফেরত যান। তবে সৌম্য সরকার ২৭ বলে অর্ধশতরান পূর্ণ করেন। অন্যদিকে তাঁকে সাহায্য করছিলেন মুশফিকুর রহিম।

তবে সৌম্য ৬৬ রানে ও রহিম ৩৬ রানে ফেরত যাওয়ার পর বাংলাদেশ কিছুটা চাপে পড়ে গিয়েছিল। সেখান থেকে দুর্ধর্ষ ব্যাটিং করে বাংলাদেশকে জয় এনে দেন মোসাদ্দেক হোসেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+