জিম্বাবোয়ের বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ, অনবদ্য শান্ত-তাসকিন-মুস্তাফিজুর

জিম্বাবোয়ের বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ, অনবদ্য শান্ত-তাসকিন-মুস্তাফিজুর

চলতি টি-২০ বিশ্বকাপে সুপার ১২-এর ম্যাচে দ্বিতীয় জয় পেল বাংলাদেশ। ব্রিসবেনে সুপার ১২-এর ম্যাচে জিম্বাবোয়েকে ৪ রানে পরাজিত করলেন মুস্তাফিজুর রহমান - তাসকিন আহমেদরা। বাংলাদেশের ১৫০/৭ রানের জবাবে জিম্বাবোয়ের ইনিংস শেষ হয় ১৪৭/৮ রানে।

জিম্বাবোয়ের বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ, অনবদ্য শান্ত-তাসকিন-মুস্তাফিজুর

রবিবার গাব্বায় প্রথমে টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। শুরুতেই ০ রানে সৌম্য সরকার আউট হন। এই অবস্থায় বাংলাদেশকে নির্ভরতা দেন নাজিমুল হোসেন শান্ত। ৫৫ বলে ৭১ রানের ইনিংস খেলে বাংলাদেশকে সম্মানজনক রান বোর্ডে তোলার ক্ষেত্রে সাহায্য করেন শান্ত। ২৪ বছরের এই ব্যাটসম্যান ছাড়া বাংলাদেশের অপর কোনও ব্যাটসম্যানকেই আত্মবিশ্বাসী মনে হয়নি। লিটন দাস, শাকিব আল হাসান, আফিফ হোসেন'রা স্টার্ট পেলেও ইনিংস বিল্ডআপ করতে পারেননি।

কিছু দল থাকে যারা কখনওই উচ্চমানে নিজেদের নিয়ে নিয়ে যেতে পারবে না যত বছরই খেলুক না কেন। দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়ে গেলেও বাংলাদেশ দলের কোনও উন্নতি আজও চোখে পড়ে না। একই রকম টেকনিক্যাল এরর, ভুল শট সিলেকশন প্রতিবারের মতো ডোবাল এ বারও। লিটন দাস করেন ১৪ রান, শাকিব আল হাসান করেন ২৩ রান এবং আফিফ হোসেন করেন ২৯ রান। লোয়ার অর্ডারে মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান এবং ইয়াসির আলি যথাক্রমে করেন ৭, ১, ১ রান। জিম্বাবোয়ের রিচার্ড নাগারাভা এবং ব্লেসিং মুজারাবানি দু'টি করে উইকেট সংগ্রহ করেন। একটি করে উইকেট পান সিকান্দার রাজা এবং সিন উইলিয়ামস।

১৫১ রান তাড়া করতে নেমে জিম্বাবোয়ে ৩৫ রানের মধ্যে ৪ উইকেট হারায়। জিম্বাবোয়ের হয়ে একমাত্র এই ম্যাচে লড়াই চালান সিন উইলিয়ামস। ৪২ বলে ৬৪ রানে তিনি রান আউট হওয়ার সঙ্গেই শেষ হয়ে যায় জিম্বাবোয়ের সমস্ত আশা। রায়ান ব্রুল করেন

দুই ওপেনার ওয়েসলি মাধাবীরা এবং ক্রেগ এরভিন করেন যথাক্রমে ৪ এবং ৮। মিলটন সুম্বা করেন ৮ রান। অভিজ্ঞ ব্যাটিং অলরাউন্ডার সিকান্দার রাজা রানের খাতা খুলেই প্যাভিলিয়নে ফিরে যান। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৩টি উইকেট পান, দু'টি উইকেট পান মুস্তাফিজুর রহমান এবং মোসাদ্দেক হোসেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+