শাকিবের অপরাজিত ৭০-এ আফগানিস্তানকে ৪ উইকেটে হারাল বাংলাদেশ

আফগানিস্তানের বিরুদ্ধে পরপর চার ম্যাচ হারের পর অবশেষে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। অধিনায়ক শাকিব আল হাসানের অপরাজিত ৭০ রানের দৌলতে ঘরের মাঠে আফগানদের ৪ উইকেটে হারালেন টাইগার্সরা।

আফগানিস্তানের বিরুদ্ধে পরপর চার ম্যাচ হারের পর অবশেষে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। অধিনায়ক শাকিব আল হাসানের অপরাজিত ৭০ রানের দৌলতে ঘরের মাঠে আফগানদের ৪ উইকেটে হারালেন টাইগার্সরা।

শাকিবের অপরাজিত ৭০-এ আফগানিস্তানকে ৪ উইকেটে হারাল বাংলাদেশ

চট্টগ্রামে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলাদেশ। টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার্সদের অধিনায়ক শাকিব আল হাসান। আগে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১৩৮ রান তোলেন আফগানরা। ৩৫ বলে ৪৭ রান করেন ওপেনার হাজরাতুল্লা জাজাই। বাংলাদেশের হয়ে দুই উইকেট নেন আফিফ হোসেন। ১টি করে উইকেট নেন মহম্মদ সাইফুদ্দিন, শাফিউল ইসলাম, শাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান।

জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশের ওপেনার লিটন দাস (৪) ও নাজমুল হোসেন শান্ত (৫) তাড়াতাড়ি সাজঘরে ফিরে যান। এরপর অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বেঁধে বাংলাদেশের ইনিংস এগিয়ে নিয়ে যান অধিনায়ক শাকিব আল হাসান। রহিম ২৬ রান করে আউট হলেও ২২ গজের অন্য প্রান্ত ধরে রাখেন শাকিব। ৪৫ বলে ৭০ রান করে, দেশকে ম্যাচ জিতিয়ে অপরাজিত হয়ে তিনি মাঠ ছাড়েন। আফগানিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন নবীন-উল-হক, অধিনায়ক রশিদ খান। ১টি করে উইকেট নেন মুজিব-উর-রহমান, করিম জানাত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+