এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপের আগে ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটারকে বিশেষ দায়িত্বে নিযুক্ত করল বাংলাদেশ

এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপের আগে ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটারকে বিশেষ দায়িত্বে নিযুক্ত করল বাংলাদেশ

সামনেই এশিয়া কাপ, তার পরই রয়েছে আইসিসি টি-২০ বিশ্বকাপ, আন্তর্জাতিক ক্রিকেটের মেগা দুই টুর্নামেন্টের আগে ভারতীয় দলের প্রাক্তন স্পিনার শ্রীধরণ শ্রীরামকে নিজেদের দলের সঙ্গে যুক্ত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথমে জানা গিয়েছিল টি-২০ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রীরাম। কিন্তু পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয় কোচ নয়, পরামর্শদাতা হিসেবেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন প্রাক্তন এই অলরাউন্ডার।

এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপের জয়ী ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটারকে নিযুক্ত করল বাংলাদেশ

জাতীয় দলকে নিয়ে নানাবিধ পরিকল্পনার বিষয়ে আলোচনার জন্য শুক্রবারই ঢাকায় পৌঁছনোর কথা বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গোর। বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, এশিয়া কাপের দলে বিরাট পরিবর্তন আনতে চলেছেন তারা।

তিনি বলেছেন, "টি-২০ ক্রিকেটে শক্তিশালী দল নই আমরা। এর পরিবর্তন আনার জন্য একাধিক পরিবর্তনের কথা আমরা ভেবেছি। এশিয়া কাপ থেকে নতুন ভাবে আমাদের শুরু করতে হবে। বিশ্বকাপের পর এশিয়া কাপ সব থেকে থেকে বড় মঞ্চ তাই এখান থেকেই আমরা পরিবর্তন করতে চাই।"

নাজিমুল হাসানই জানিয়েছেন কোচ নয়, কনসালট্যান্ট হিসেবে কাজ করবেমন শ্রীরাম। তাঁর কথায়, "শ্রীরামকে আমরা বাছাই করে রেখেছিলাম। উনি ২১ অগস্ট ঢাকায় আসছেন। কোচ হিসেবে উনি দায়িত্ব নিচ্ছেন না। অবশ্যই তিনি কোচ নয়, উনি পরামর্শদাতা হিসেবে আসছেন।"

২০১৬ থেকে দীর্ঘ ছয় বছর অস্ট্রেলিয়ার সহকারী কোচ এবং স্পিন বোলিং হিসেবে যুক্ত ছিলেন শ্রীরাম। আইপিএল-এও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তাঁর সময়ই বিশ্ব ক্রিকেটকে দুই তরুণ স্পিনার অ্যাডাম জাম্পা এবং অ্যাস্টন অ্যাগার উপহার দেয় অস্ট্রেলিয়া। নাথাি লিয়ঁ-এর সঙ্গেও কাছ থেকে কাজ করেছেন তিনি। আরসিবি এবং অস্ট্রেলিয়ায় নিজের সময়ে গ্লেন ম্যাক্সওয়েলকে টি-২০ ক্রিকেটের জন্য উপযুক্ত স্পিনার করে তোলার প্রয়াস করেছিলেন তিনি এবং তাতে সফলও হন। ২০০০ থেকে ২০০৪-এর মধ্যে ভারতের হয়ে আটটি ওডিআই ম্যাচে প্রতিনিধিত্ব করেন শ্রীরাম। আট ম্যাচে একটি অর্ধ-শতরান করেন তিনি এবং সংগ্রহ করেন ৯টি উইকেট।

শ্রীরাম যেই দলের পরমার্শদাতা হিসেবে যুক্ত হলেন সেই দল এই বছর সাতটি পূর্ণ টি-২০-এর মধ্যে মাত্র্ দু'টি ম্যাচে জিতেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+