টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ, জায়গা পেলেন না প্রাক্তন অধিনায়ক সহ, ব্রাত্য রইল একাধিক বড় নাম
টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ, জায়গা পেলেন না প্রাক্তন অধিনায়ক সহ, ব্রাত্য রইল একাধিক বড় নাম
আসন্ন টি-২০ বিশ্বকাপ ২০২২-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ। চলতি বছরের অক্টোবর এবং নভেম্বরে আইসিসি টি-২০ বিশ্বকাপের আসর বসতে চলেছে অস্ট্রেলিয়ায়। বিশ্বকাপে বাংলাদেশের দলটিকে নেতৃত্ব দেবেন আইসিসি'র বিচারে টি-২০ ক্রিকেটে বর্তমানে সেরা অলরাউন্ডার শাকিব আল হাসান। শাকিবের বাংলাদেশ এশিয়া কাপের গ্রুপ পর্যায় থেকে ছিটকে গিয়েছিলেন।

এশিয়া কাপের একাধিক ক্রিকেটার নেই দলে:
বিশ্বকাপের আগে এশিয়া কাপকেই পাখির চোখ করেছিল বাংলাদেশ নিজেদের শক্তি বিচার করার জন্য। এশিয়ার শ্রেষ্ঠ দলগুলির লড়াইয়ে গ্রুপ পর্বের বাধাই টপকাতে পারেননি শাকিব আল হাসানরা। ফলে বিশ্বকাপের একমাস আগেও এই দল যে পুরোপুরি তৈরি নয় এবং দলে একাধিক পরিবর্তন আসতে তা নিশ্চিত ছিল। বিশ্বকাপের জন্য দল নির্বাচনেও তার ছবি স্পষ্ট ফুটে উঠল। এশিয়া কাপে বাংলাদেশের দলে সুযোগ পাওয়া পারভেজ হোসেন ইমন, আনামূল হক, মেহদি হাসান, মহম্মদ নঈম অস্ট্রেলিয়াগামী বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন। টাইগাররা মিডল অর্ডার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের অভাবও অনুভব করবে। বর্ষীয়া বাংলাদেশী ক্রিকেটার এশিয়া কাপের পরই টি-২০ ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন।

বাংলাদেশের দলে বড় চমক মাহমাদুল্লাহেরনা থাকা:
বিশ্বকাপের জন্য যে দল বাংলাদেশের সিনিয়র নির্বাচকমণ্ডলী বেছে নিয়েছে তাতে সুযোগ হয়নি মাহমাদুল্লাহ রিয়াদের। বাংলাদেশের প্রাক্তন অধিনায়কের বিশ্বকাপের দলে সুযোগ না পাওয়ায় অসন্তুষ্ট সে দেশের প্রাক্তন ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞরা। নিজের চেনা ছন্দের ধারের কাছে নেই মাহমাদুল্লাহ এবং টিম ডিরেক্টর খালিদ আহমে সুজন জানিয়েছেন, শেষ কয়েকমাস প্রত্যাশা মতো পারফর্ম তিনি করতে পারেননি। এই বছরের শুরুর দিকে ময়েমনসিং-এর এই বিস্ফোরক ব্যাটসম্যানকে টি-২০ দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। তিন বছর পর জাতীয় দলের প্রত্যাবর্তন ঘটানো সাব্বির রহমান একটি ম্যাচ খেললেও বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন।

দলে ফিরেছেন লিটন দাস-নাজিমুলহোসেন শান্ত:
এশিয়া কাপে তাঁদের সুযোগ না হলেও বিশ্বকাপের দলে ফিরেছেন লিটন দাস, ইয়াসির আলি, নুরুল হাসান, হাসান মুহমুদ এবং নাজিমুল হোসেন শান্ত। সৌম্য সরকার এবং শরিফুল ইসলাম, রিশাদ হোসে এবং শেখ মেহদি হাসান রয়েছেন স্ট্যান্ডবাই তালিকায়।

আইসিসি টি-২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড:
শাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহদি হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, লিটন দাস, ইয়াসির আলি, নুরুল হাসান, মুস্তাফিজুর রহমান, সাইফুদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন, নাসুম আহমেদ
স্ট্যান্ডবাই: সৌম্য সরকার, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহদিহাসান












Click it and Unblock the Notifications