আইপিএলে শাকিবের অধিনায়ক ছিলেন, দিল্লিতে ভারত-বাংলাদেশ ঐতিহাসিক ম্যাচের আগে কী বললেন প্রাক্তন সতীর্থ
মাঠে বল গড়ানোর আগে শাকিবকে ছাড়া আজ এক উইকেট হারিয়ে আজ লড়াইয়ে নামতে চলেছে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন গম্ভীর
দিল্লিতে আজ টি-টোয়েন্টির ঐতিহাসিক ম্যাচ। ফিরোজ শাহ কোটলার নাম পরিবর্তন হয়ে অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম হওয়ার পর এই প্রথম এই মাঠে আন্তর্জাতিক কোনও ম্যাচ হতে চলেছে। অন্যদিকে আজকের ভারত-বাংলাদেশ ম্যাচটি, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে হাজারতম ম্যাচ। দিল্লিতে ঐতিহাসিক ম্যাচের আগে বাংলাদেশ দল ও নির্বাসিত শাকিব আল হাসানকে নিয়ে বড় মন্তব্য করলেন দেশের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর।

শাকিবের নির্বাসনের পর এই প্রথম মন্তব্য করলেন ভারতীয় কোনও ক্রিকেটার
মাঠে বল গড়ানোর আগে এক উইকেট হারিয়ে আজ লড়াইয়ে নামতে চলেছে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন গম্ভীর। দুই দেশের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও শাকিবের অনুপস্থিতি পার্থক্য গড়ে দেবে বলে মনে করছেন গম্ভীর। প্রসঙ্গত শাকিবের নির্বাসনের পর এই প্রথম এই ঘটনা নিয়ে মন্তব্য করলেন ভারতীয় কোনও ক্রিকেটার।

শাকিব প্রসঙ্গে কী বললেন গম্ভীর
বাংলাদেশ দলে শাকিবের অভাব প্রসঙ্গে গম্ভীর আরও বলেন,'বাংলাদেশের পরিস্থিতিটা অনেকটা এক উইকেট হারিয়ে মাঠে নামার মতো। শাকিবের নির্বাসনের পর ওরা যেন দশ উইকেটের পুঁজি নিয়ে খেলতে নামছে বলে মনে হচ্ছে। আরও মনে হচ্ছে ভারত যেন ৪০-এর বেশি রানের লিড নিয়ে মাঠে নামছে।'

শাকিবের আইপিএল অধিনায়ক ছিলেন গম্ভীর
উল্লখ্য শাকিবের সঙ্গে অতীতে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন গৌতম গম্ভীর। শুধু তাই নয়, শাকিবের আইপিএল অধিনায়কও ছিলেন গম্ভীর। শাকিবকে সঙ্গে নিয়ে ২০১৪ সালে পঞ্জাবকে হারিয়ে কলকাতাকে চ্যাম্পিয়ন করেছিলেন গৌতম। সেই অভিজ্ঞতা থেকে গম্ভীর তাঁর মন্তব্যে জুড়েছেন, 'নিজের সেরা দিনে শাকিব যেকোনও দলের উপরই ভারী পড়তে পারে, সেটা জানি বলেই বাংলাদেশ দল যে তাঁর অভাববোধ করবে বুঝতে পারছি।'












Click it and Unblock the Notifications