Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলাদেশের অলরাউন্ডারকে ২ বছরের জন্য নির্বাসনে পাঠাল আইসিসি, কোন গুরুতর অপরাধের জন্য এই শাস্তি?

Nasir Hossain: বাংলাদেশের ক্রিকেটের পক্ষে লজ্জার দিন। বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেনকে দুই বছরের জন্য নির্বাসনে পাঠাল আইসিসি। এমিরেটস ক্রিকেট বোর্ডের দুর্নীতিদমন সংক্রান্ত বিধিভঙ্গে অভিযুক্ত নাসির।

বছর ৩২-এর ক্রিকেটার বাংলাদেশের হয়ে শেষ টেস্ট খেলেছেন ২০১৭ সালে, শেষ টি২০ আন্তর্জাতিক খেলেছেন ২০১৬ সালে, ২০১৮ সালে খেলেছেন শেষ ওডিআই।

বাংলাদেশের অলরাউন্ডারকে ২ বছরের জন্য নির্বাসনে পাঠাল আইসিসি

২০২০-২১ মরশুমের আবু ধাবি টি১০ লিগে খেলতে গিয়ে উপহার হিসেবে পাওয়া ৭৫০ মার্কিন ডলারমূল্যের আইফোনের রসিদ তিনি দুর্নীতিদমন শাখার কর্তাদের দেখাতে পারেননি। এমনকী এই ফোনের মাধ্যমে তিনি যে দুর্নীতি সংক্রান্ত প্রস্তাব পান, সে কথাও গোপন রেখেছিলেন। তদন্তে অসহযোগিতার অভিযোগও উঠেছিল।

নাসির-সহ ৮ জন সেবার এমিরেটস ক্রিকেট বোর্ডের দুর্নীতিদমন সংক্রান্ত বিধিভঙ্গে অভিযুক্ত হন। সেই ৮ জনের মধ্যে একমাত্র নাসিরই ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটার। শাকিব আল হাসান ও মহম্মদ আশরাফুলের পর নাসির বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার যাঁকে আইসিসি ক্রিকেট দুর্নীতির কারণে নির্বাসনে পাঠাল।

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ, নাসির ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন, তাঁর ফ্র্যাঞ্চাইজি পুনে ডেভিলসের তরফে উপহার হিসেবে পাওয়া আইফোন-১২ সম্পর্কে তথ্য যে দুর্নীতিদমন শাখাকে জানাতে হবে তা তাঁর জানা ছিল না। গত সেপ্টেম্বরেই আবু ধাবি টি১০ লিগের এই ঘটনার কথা জানা গিয়েছিল। আইসিসি বিবৃতি জারি করেছিল।

আইসিসির পদক্ষেপের প্রেক্ষিতে কোনও আপিলের পথে হাঁটেননি নাসির। বাংলাদেশের সংবাদমাধ্যমকে তিনি জানান, সব অভিযোগ মেনে নিয়েছি। কারণ, আপিলে গেলে যথাযথ জায়গা থেকে আইনগত সহায়তা পাওয়ার ব্যাপারে তিনি নিশ্চিত ছিলেন না।

লোয়ার অর্ডারে আগ্রাসী ব্যাটিং করা, অফ-স্পিনে প্রয়োজনের সময় উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ফিল্ডিংয়েও ক্ষিপ্রতার পরিচয় দিয়েছেন। শিস দিতে দিতে ব্যাটিং করে দলকে জেতানোতেও পারদর্শী ছিলেন। বাংলাদেশের জাতীয় দলের হয়ে খুব বেশি ক্রিকেট খেলতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে জনপ্রিয় ক্রিকেটার হিসেবে নিজেকে মেলে ধরেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বশেষ সংস্করণে তিনি ঢাকা ডমিনেটরসের হয়ে ১২ ম্যাচে ৩৬৬ রান করার পাশাপাশি বল হাতে ১৬ উইকেট তুলে নিয়েছিলেন। তবে আইসিসির নির্বাসনের ফলে আপাতত ক্রিকেট থেকে দূরেই থাকতে হবে। ২০২৫ সালের ৭ এপ্রিল তিনি ফের ক্রিকেট মাঠে ফিরতে পারবেন বলে জানিয়েছে আইসিসি।

বাংলাদেশের হয়ে ১৯টি টেস্টে ১টি শতরান-সহ ১০৪৪ রান করেছেন, ৮টি উইকেট রয়েছে। ৬৫টি একদিনের আন্তর্জাতিকে ১টি শতরান-সহ ১২৮১ রান করেছেন, ২৪টি উইকেট পেয়েছেন। ৩১টি টি২০ আন্তর্জাতিকে ৩৭০ রান করার পাশাপাশি নাসির ৭টি উইকেট দখল করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+