Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

WPL 2024: মুম্বই নয়, এবার কোন দুই শহরে বসছে মহি‌লা প্রিমিয়ার ‌লিগের আসর? রইল বিরাট আপডেট

নতুন বছর শুরু হতেই আইপিএলের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। শুধু ভারত নয়, বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে আইপিএল অন্যতম সেরা ইভেন্ট। বিগত বছর থেকে আইপিএলের ধাঁচেই মহি‌লা প্রিমিয়ার লিগ চালু করেছে। মহিলা প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) দ্বিতীয় সংস্করণ ২২ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। কিন্তু কোথায় হবে এই টুর্নামেন্ট?

প্রাথমিকভাবে ভারতীয় ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছিল যে রাজ্যে একাধিক আন্তর্জাতিক স্টেডিয়াম আছে সেখানেরই মহিলা প্রিমিয়ার লিগ আয়োজন করার। এর আগে, মুম্বই এবং বেঙ্গালুরুতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে পারে বলে শোনা গিয়েছিল। মুম্বই এবং নভি মুম্বইয়ের তিনটি ভেন্যু এবং পুণেতে একটি ভেন্যু রয়েছে।মহারাষ্ট্রই মহিলা প্রিমিয়ার লিগ আয়োজনের দৌড়ে এগিয়ে ছিল। গুজরাটেও আমদাবাদ, রাজকোট আছে।

WPL 2024

কিন্তু সম্প্রতি আবার উঠে আসেছে অন্য আপডেট। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে দুটি শহরে অনুষ্ঠিত হতে পারে ২০২৪ সালের মহিলা প্রিমিয়ার লিগ। এই তালিকায় নেই মুম্বইয়ের নাম। চলতি মরসুমের মহিলা প্রিমিয়ার লিগ হতে পারে দিল্লি এবং বেঙ্গালুরুতে। এই দুটি শহরেই গোটা টুর্নামেন্টের সব ম্যাচগু‌লি হতে পারে।

সাধারণত মহিলা ক্রিকেটের আসর মুম্বইয়ের বিভিন্ন মাঠেই অনুষ্ঠিত হয়। সম্প্রতি ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া সিরিজও মহারাষ্ট্রের মাঠগুলিতেই খেলেছে ভারতীয় মহিলা দল। এমনকি এই ম্যাচগুলিতে প্রচুর সংখ্যক দর্শকও মাঠে আসছে‌‌ন। দর্শকদের এই উপস্থিতিই প্রমাণ করে মহিলা ক্রিকেট নিয়ে সাধারণ ক্রিকেট প্রেমীদের মধ্যে উৎসাহ ক্রমশ বাড়ছে।

এই প্রেক্ষাপটে ভাবনায় বদল আনছে বিসিসিআইও। একটি নির্দিষ্ট রাজ্যের মধ্যে মহিলা প্রিমিয়ার লিগ সীমাবদ্ধ না রেখে তা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে চাইছে বিসিসিআই। এখনই হোম অ্যাওয়ে ভিত্তিতে মহিলা প্রিমিয়ার লিগ করা সম্ভব নয়। তাই আপাতত উত্তর ও দক্ষিণ ভারতের দুটি শহরকে বেছে নিয়েছে বিসিসিআই।

শেষ পর্যন্ত বোর্ড দিল্লি ও বেঙ্গালুরুকে বেছে নিলে সুবিধা হবে দাদার দলের। কারণ দিল্লি ক্যাপিটালস তাদের ঘরের মাঠে ম্যাচ খেলার সুবিধা পাবে। এবার মহিলা প্রিমিয়ার ‌লিগের নিলামেও উপস্থিত ছিলেন দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়।

শুরু হওয়ার পিছনে যদি সবথেকে বেশি কারও ভূমিকা থাকে সেটা হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিন বছর যখন তিনি বোর্ড প্রেসিডেন্ট ছিলেন তখন তাঁর আমলেই মহিলা প্রিমিয়ার লিগের বীজ বোনা হয়। তিনি থাকাকালীন শুরুর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি মহিলা প্রিমিয়ার ‌লিগ। অবশেষে তা বাস্তবে রূপ পেয়েছ।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+