BAN vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন অধরাই বাংলাদেশের, প্যাটেলের ঘূর্ণিতেই কাত টাইগাররা

BAN vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে প্রথম টেস্ট জিতে সাড়া ফেলে দিয়েছিল বাংলাদেশ। স্বপ্ন দেখছিল কিউয়িদের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের। যদিও সেই স্বপ্ন অধরাই থেকে গেল।

এজাজ প্যাটেলের (Ajaz Patel) ঘূর্ণিতেই বাংলাদেশ বিপাকে পড়ে যায়। শেষ অবধি মীরপুরে দ্বিতীয় টেস্ট ৪ উইকেটে জিতে সিরিজ ১-১ রাখতে সক্ষম হলো প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বিজয়ীরা।

BAN vs NZ: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন অধরাই বাংলাদেশের

বৃষ্টিবিঘ্নিত টেস্টটি শেষ হয়ে গেল চার দিনের মধ্যেই। প্রথম ইনিংসে বাংলাদেশের ১৭২ রানের জবাবে নিউজিল্যান্ড থেমেছিল ১৮০ রানে। ৮ রানের লিড নিয়েছিল কিউয়িরা। এরপর তৃতীয় দিনের শেষে বাংলাদেশের স্কোর ছিল ৮ ওভারে ২ উইকেটে ৩৮।

বাকি ৮টি উইকেট পড়ে গেল আর ২৭ ওভারের মধ্যেই। ৩৫ ওভারে ১৪৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। ওপেনার জাকির হাসান ৫৯ রান করেন। বাকিরা কেউ ১৫ টপকাতে পারেননি। এজাজ প্যাটেল ১টি মেডেন-সহ ৫৭ রান খরচ করে নিলেন ৬ উইকেট। মিচেল স্যান্টনার ৫১ রান খরচ করে তিনটি এবং টিম সাউদি ১ উইকেট পেয়েছেন।

কিউয়িদের সামনে জয়ের টার্গেট ছিল ১৩৭। ২৬.৫ ওভারে ৬৯ রানে ৬ উইকেট পড়ে গিয়েছিল। ফলে বেশ জমে যায় টেস্ট। যদিও বাংলাদেশের আশায় জল ঢেলে দেয় গ্লেন ফিলিপস ও মিচেল স্যান্টনারের অবিচ্ছেদ্য জুটি। ফিলিপস ৪৮ বলে ৪০ ও স্যান্টনার ৩৯ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন। ৩৯.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।

মেহিদি হাসান মিরাজ তিনটি, তাইজুল ইসলাম ২টি ও শরিফুল ইসলাম ১টি উইকেট দখল করেন। ম্যাচের সেরা হয়েছেন ফিলিপস। তিনি প্রথম ইনিংসে ৮৭ রান করেছিলেন। বল হাতে নেন তিনটি উইকেট। সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন তাইজুল। এই টেস্টটির মীমাংসা হতে লাগল মাত্র ১০৬৯ বল। কোনও টেস্টে ৩৬ উইকেট পড়েছে, এমন ম্যাচের ক্ষেত্রে সবচেয়ে কম বলের নিরিখে মীরপুর টেস্টটি রইল তিনে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩ থেকে ২০২৫-এর সংস্করণে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তান। দুইয়ে রয়েছে ভারত। নিউজিল্যান্ড রইল তিনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+