BAN vs NZ 2nd Test: হাত দিয়ে বল রুখে আউট হলেন মুশফিকুর, এই আউটের তালিকায় রয়েছেন কোন ব্যাটসম্যানরা?
বাংলায় একটা প্রবাদ আছে, ধর্মের কল বাতাসে নড়ে। বিশ্বকাপের মঞ্চে শ্রীলঙ্কান ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউজকে টাইমড আউট করেছিল বাংলাদেশ দল। যা নিয়ে বিতর্কও কময় হয়নি। এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে হাত দিয়ে বল আটকে আউট হলেন বাংলাদেশ ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
ব্যাটিংয়ের সময় ইচ্ছাকৃতভাবে হাত দিয়ে বল আটকানোয় তাঁকে আউট দেওয়া হয় ('অবস্ট্রাকটিং দ্য ফিল্ড'-র কারণে)। আর সেই ঘটনার ফলে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসাবে এই আউট হলেন মুশফিকুর। যে আউটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

মুশফিকুর বলটি খেলার পর তা মাটিতে পরে স্টাম্পের ধারেকাছেও ছিল না। কিন্তু ইচ্ছাকৃতভাবে বলটি হাত দিয়ে ধরার খেসারত দিতে হলো টেস্টে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে। আন্তর্জাতিক ক্রিকেটে ১২তম ব্যাটসম্যান হিসাবে 'অবস্ট্রাকটিং দ্য ফিল্ড' আউট হলেন মুশফিক। টেস্টে এই আউট হলেন দ্বিতীয় ব্যাটসম্যান হিসাবে।
আইসিসির নিয়ম অনুযায়ী, ব্যাটের স্পর্শ এবং প্রতিপক্ষ দলের ফিল্ডিংয়ের সম্মতি ছাড়া যদি ব্যাটসম্যান ইচ্ছাকৃতভাবে কোনো বলে স্পর্শ করেন তাহলে সেটি 'হ্যান্ডেল্ড দ্যা বল' আউটের জন্য বিবেচিত হবে। আন্তর্জাতিক টেস্টের হিসেবে শুধুমাত্র অবস্ট্র্যাক্ট দ্য ফিল্ড আউট হয়েছেন এর আগে কেবল একজন। ১৯৫১ সালে ইংল্যান্ডের ব্যাটসম্যান লিওনার্ড হুটন এমনভাবে আউট হয়েছিলেন।
Did Mushfiqur Rahim really need to do that? He's been given out for obstructing the field! This one will be talked about for a while...
— FanCode (@FanCode) December 6, 2023
.
.#BANvNZ pic.twitter.com/SC7IepKRTh
একদিনের ক্রিকেটে এই আউটের তালিকায় আছেন রামিজ রাজা, ইনজামাম উল হক, মহিন্দর অমরনাথ, মহম্মদ হাফিজ, আনোয়ার আলি, বেন স্টোকস, জ্যাভিয়ার মার্শাল। এছাড়া একদিনের ক্রিকেটে সর্বশেষ অবস্ট্র্যাক্ট আউটের শিকার হয়েছিলেন দানুশকা গুনাথিলাকা। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই আউট শ্রীলঙ্কান এই ব্যাটার।
১৯৮৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে এই আউট হয়েছিলেন রামিজ রাজা, ১৯৮৯ সালে আহমেদাবাদে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে এই আউট হন মহিন্দর আমরনাথ। ২০০৬ সালে ভারতের বিরুদ্ধে ম্যাচে একইরকম ভাবে আউট হন ইনজামাম উল হক।২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই পাক ব্যাটসম্যান মহম্মদ হাফিজ এবং আনোয়ার আলি এইভাবে বল রুখে আউট হন।
২০১৫ সালে ইংল্যান্ডের বেন স্টোকস অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে লর্ডসে এই আউট হয়েছিলেন। ২০১৯ সালে সংযুক্ত আরব আমীরশাহীর বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান জ্যাভিয়ার মার্শাল এইভাবে আউট হন।
#BANvNZ #MushfiqurRahim #scammer #BeVigilant #CyberSafety pic.twitter.com/t6zUhG5b0c
— Kolkata Police (@KolkataPolice) December 6, 2023
মুশফিকুরের এই আউটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বিভিন্ন মিমও ছড়িয়েছে এই আউট ঘিরে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications