BAN vs NZ 1st Test: ঘরের মাঠে ঐতিহাসিক জয় বাংলাদেশের, জেনে নিন দুই দেশের টেস্ট ম্যাচের সামগ্রিক ফলাফল
একদিনের বিশ্বকাপে ব্যর্থতার জন্য ঘরে-বাইরে চরম সমালোচনার মুখে পড়তে হয়েছিল বাংলাদেশকে। কিন্তু ঘরের মাঠে টেস্টে দুরন্ত প্রত্যাবর্তন করল বাংলাদেশ। সিলেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ১৫০ রানে জয় পেল টাইগাররা। জয়ের চিত্রনাট্য চতুর্থ দিনের শেষেই প্রস্তুত হয়ে গিয়েছিল, পঞ্চম দিনের সকালে বাংলাদেশ বোলাররা অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করলেন।
৩৩২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ৭ উইকেটে ১১৩ রানে । জয় তুলে নিতে শেষদিনে মাত্র ৩ উইকেট দরকার ছিল বাংলাদেশের। নিউজিল্যান্ডের প্রয়োজন ছিল ২১৯ রান। ইশ সোধিকে নিয়ে উইকেটে নিউজিল্যান্ডের শেষ ভরসা ছিলেন ড্যারিল মিচেল। কিউয়ি এই ব্যাটসম্যান অর্ধশতরানও করেন। কিন্তু ৫৮ রান নৈয়ম হাসানের বলে আউট হন তিনি।

এই ম্যাচে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ৩১০ রানে। জবাবে প্রথম ইনিংসে কেন উইলিয়ামসনের শতরানে ভৱ করে ৩১৭ রান তোলে কিউয়িরা। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক শান্ত শতরানের ফলে বাংলাদেশ করে ৩৩৮ রান। দ্বিতীয় ইনিংস নিউজিল্যান্ডের শেষ হল ১৮১ রানে।
২০০১-০২ সালে বাংলাদেশ প্রথমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলতে নামে। দুটি টেস্টেই হারে বাংলাদেশ। ২০০৪-০৫ সালে নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে যায় বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে ০-২ ফলে হারে বাংলাদেশ। ২০০৭-০৮ সালে ঘরের মাঠে ফের কিউয়িদের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুটিতেই হারের মুখ দেখতে হয় বাংলাদেশকে।
২০০৮-০৯ সালে প্রথমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ড্র করে বাংলাদেশ। দুই ম্যাচের সেই সিরিজ অবশ্য ১-০ ফলে জিতেছিল নিউজিল্যান্ডই। এরপর ২০১৩-১৪ সালে নিউজিল্যান্ড সফরে গিয়ে দুটি টেস্ট ম্যাচই ড্র করে বাংলাদেশ। সিরিজ হার প্রথমবার বাঁচায় টাইগাররা। কিন্তু ২০১৬-১৭ সালে নিউজিল্যান্ড বাংলাদেশ সফরে এসে দুটি টেস্টেই জয় পায়।
২০১৮-১৯ সালে নিউজিল্যান্ড সফরে গিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে দুটিতেই হারের মুখ দেখে বাংলাদেশ। ২০২১-২২ সাল অবশ্য ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশ। প্রথমবার পদ্মাপারের দেশ হারায় নিউজিল্যান্ডকে। মাউন্ট মঙ্গানুইয়ে সেই ম্যাচে ৮ উইকেটে জয় পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় টেস্ট হারায় সিরিজ জয়ের স্বপ্ন অধরাই থাকে। ১-১ ফলে সিরিজ শেষ হয়।
এবার ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম টেস্টেই দাপটের সঙ্গে জয় পেল বাংলাদেশ। নিজেদের দেশে প্রথমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের হাতছানি।
বাংলাদেশ এখনও পর্যন্ত আফগানিস্তান, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ডের সঙ্গে একটি করে টেস্ট ম্যাচে জয় পেয়েছ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এখনও পর্যন্ত দুটি টেস্টে জয় পেল। বাংলাদেশ টেস্ট ম্যাচে সবথেকে বেশি জয় পেয়েছে জিম্বাবোয়ের বিরুদ্ধে। ৮টি ম্যাচে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পেয়েছে ৪টি ম্যাচে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications