IPL 2025:আইপিএলে নিষিদ্ধ হোক তামাক ও অ্যালকোহলের বিজ্ঞাপন, চেয়ারপার্সনকে চিঠি দিল স্বাস্থ্য মন্ত্রক

ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০২৫ এবং ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)-কে তামাক ও অ্যালকোহলের বিজ্ঞাপন নিষিদ্ধ করার অনুরোধ জানিয়েছে। আগামী ২২ মার্চ থেকে শুরু হওয়া আইপিএল মরসুমে এসব পণ্যের সরাসরি ও পরোক্ষ বিজ্ঞাপন বন্ধ করার আহ্বান জানিয়ে আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমালকে চিঠি পাঠিয়েছেন স্বাস্থ্যসেবার ডিরেক্টর জেনারেল অতুল গোয়েল।

চিঠিতে সমস্ত অনুমোদিত ইভেন্ট এবং ক্রীড়া স্থাপনায় তামাক ও অ্যালকোহল পণ্য বিক্রি নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে। পাশাপাশি, ক্রীড়াবিদ ও ধারাভাষ্যকারদেরও এসব পণ্যের প্রচার বন্ধ করতে বলা হয়েছে।

ipl

ডিরেক্টর জেনারেল অতুল গোয়েল বলেন, "ক্রিকেটাররা তরুণদের জন্য রোল মডেল। দেশের বৃহত্তম ক্রীড়া প্ল্যাটফর্ম হিসেবে আইপিএলের জনস্বাস্থ্য প্রচার এবং সরকারি স্বাস্থ্য উদ্যোগগুলিকে সমর্থন করার সামাজিক ও নৈতিক দায়িত্ব রয়েছে"।

স্বাস্থ্য মন্ত্রণালয় চিঠিতে ভারতে অসংক্রামক রোগের (NCD) ক্রমবর্ধমান হার সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে। হৃদরোগ, ক্যান্সার, দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের কারণে দেশে প্রতি বছর ৭০% এরও বেশি মৃত্যু ঘটে। গোয়েল উল্লেখ করেছেন, "বিশ্বব্যাপী তামাকজনিত মৃত্যুর ক্ষেত্রে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। প্রতি বছর প্রায় ১৪ লক্ষ মানুষ প্রাণ হারান এর জন্যেই। তামাক ও অ্যালকোহল ব্যবহারের কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন রয়েছে"।

  • আইপিএলে কঠোর নিয়ম কার্যকরের আহ্বান

চিঠিতে বলা হয়েছে, আইপিএলের উচিত বিদ্যমান স্বাস্থ্য নীতি এবং আইন মেনে চলা। একই সাথে তামাক ও অ্যালকোহলের বিজ্ঞাপন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন রয়েছে। সরকার আশা করছে, আইপিএল কর্তৃপক্ষ দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং ক্রীড়াঙ্গনকে স্বাস্থ্য সম্মত পরিবেশে রূপান্তর করবে।

প্রসঙ্গত, রবিবার শেষ হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এবার কয়েকদিনের মধ্যে শুরু হবে আইপিএল সিজন ১৮। তার আগে এই ধরনের অনুরোধ সত্যিই তাৎপর্যপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+