নিউজিল্যান্ডের বিরুদ্ধে নটিংহ্যামে অবিশ্বাস্য জয় ইংল্যান্ডের, বেয়ারস্টোর বিধ্বংসী শতরানে স্টোকসদের পকেটে সিরিজ
নটিংহ্যামে আজ টেস্ট না একদিনের আন্তর্জাতিক হলো সেটাই বোঝা যাচ্ছে না! অনেকেই ধরে নিয়েছিলেন নটিংহ্যাম টেস্ট ড্র হতে চলেছে। আজ ছিল পঞ্চম দিন। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস ২৮৪ রানে শেষ হওয়ার পর জয়ের জন্য ইংল্যান্ডের টার্গেট দাঁড়ায় ২৯৯। হাতে ছিল ৭২ ওভার। কিন্তু জয় এসে গেল ঠিক ৫০ ওভারেই।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ড করেছিল ৫৫৩, ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়েছিল ৫৩৯ রানে। টেস্টের চতুর্থ দিনের শেষে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের স্কোর ছিল ৬৯ ওভারে ৭ উইকেটে ২২৪। শেষ অবধি টেস্টের বিশ্বচ্যাম্পিয়নদের ইনিংস শেষ হয় ৮৪.৪ ওভারে ২৮৪ রানে। ড্যারিল মিচেল ১৩১ বলে ৬২ রানে অপরাজিত থাকেন। স্টুয়ার্ট ব্রড তিনটি, জেমস অ্যান্ডারসন ও ম্যাথু পটস দুটি করে উইকেট নেন। একটি উইকেট পান জ্যাক লিচ। জবাবে খেলতে নেমে ইংল্যান্ডের চার উইকেট পড়ে গিয়েছিল ৯৩ রানে, ২৫.২ ওভারে। জ্যাক ক্রলি ০, অলি পোপ ১৮, জো রুট ৩ ও অ্যালেক্স লিস ৪৪ রানে সাজঘরে ফিরেছিলেন। চা বিরতিতে ইংল্যান্ডের স্কোর গিয়ে দাঁড়ায় ৩৪ ওভারে ৪ উইকেটে ১৩৯ রানে।

এরপরই দলের স্মরণীয় জয় নিশ্চিত করে জনি বেয়ারস্টো ও অধিনায়ক বেন স্টোকসের দুরন্ত পার্টনারশিপ। বেয়ারস্টো ৫১ বলে ৫০ রান পূর্ণ করার পর শতরানে পৌঁছে যান ৭৭ বলে। ১৯০২ সালে গিলবার্ট ফিলিপস ৭৬ বলে শতরান পূর্ণ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১ উইকেটে জয় এনে দিয়েছিলেন ইংল্যান্ডকে। ইংল্যান্ডের ব্যাটারদের মধ্যে টেস্টে দ্রুততম শতরান সেটিই। মাত্র একটি বলের জন্য সেই নজির স্পর্শ করতে পারেননি বেয়ারস্টো। তিনি ৯২ বলে ১৩৬ রানে আউট হন, মেরেছেন ১৪টি চার ও সাতটি ছয়।
Two wins out of two under Ben Stokes' leadership 🌟
— ICC (@ICC) June 14, 2022
Here's how the #WTC23 standings look after England's epic win over New Zealand 👉 https://t.co/WwrlI6xog9 pic.twitter.com/R8bPNWvOak
৯৩ রানে চার উইকেট, এই অবস্থা থেকে স্টোকসের সঙ্গে জুটি বেঁধেছিলেন বেয়ারস্টো। তিনি আউট হলে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৪৫.৩ ওভারে ৫ উইকেটে ২৭২। এরপর ঠিক ৫০ ওভারে ২৯৯ রানের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। স্টোকস ৭০ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন। তিনি ১০টি চার ও চারটি ছয় হাঁকিয়েছেন। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে দ্বিতীয় ইনিংসে তিন উইকেট নেন ট্রেন্ট বোল্ট। এই জয়ের সুবাদে তিন টেস্টের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিল ইংল্যান্ড। ম্যাচের সেরা বেয়ারস্টো। ২৩ জুন থেকে তৃতীয় টেস্ট শুরু লিডসে। এরপরই ১ জুলাই থেকে ভারতের বিরুদ্ধে অসমাপ্ত সিরিজের পঞ্চম টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড। বেন স্টোকস অধিনায়ক হওয়ার পর ইংল্যান্ড টানা দুটি টেস্ট ও চলতি সিরিজ জিতল। ফলে রোহিত শর্মাদের জন্য কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করবে ইংল্যান্ড সফরে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications