IPL 2022: লাগাতার চার ম্যাচে হেরে প্রবল চাপে চেন্নাই সুপার কিংস, মরসুমের প্রথম জয় পেল হায়দরাবাদ

IPL 2022: লাগাতর চার ম্যাচে হেরে প্রবল চাপে চেন্নাই সুপার কিংস, মরসুমের প্রথম জয় পেল হায়দরাবাদ

জয়ের প্রতীক্ষা আরও বাড়লো চেন্নাই সুপার কিংসের। চলতি আইপিএল-এ খারাপ সময় যেন পিছু ছাড়ার নয়। আইপিএল ২০২২-এ হারের হ্যাটট্রি করা চেন্নাই সুপার কিংস পরাস্ত হল লাগাতার চার ম্যাচে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৮ উইকেটে পরাস্ত হল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

IPL 2022: লাগাতর চার ম্যাচে হেরে প্রবল চাপে চেন্নাই সুপার কিংস, মরসুমের প্রথম জয় পেল হায়দরাবাদ

এ দিন পুনের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করে ১৫৪/৭ রান তোলে চেন্নাই সুপার কিংস। সিএসকে'র দেওয়া ১৫৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে দুই উইকেটের বিনিময়ে প্রয়োজনীয় রান তুলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। অভিষেক শর্মা দুর্দান্ত ব্যাটিং করেন এই ম্যাচে। ৫০ বলে ৭৫ রানের ইনিংস আসে অভিষেকের ব্যাট থেকে। কেন উইলিয়ামসন করেন ৪০ বলে ৩২। প্রথম উইকেটে ৮৯ রানের পার্টনারশিপ গড়েন কেন এবং অভিষেক। ১২.১ ওভারে অধিনায়ক উইলিয়ামসনের উইকেট হারানোর পর অভিষেক রাহুল ত্রিপাঠীকে সঙ্গে নিয়ে গড়েন ৫৬ রানের জুটি। ডোয়েন ব্র্যাভোর বলে প্যাভিলিয়নে যখন এই বাম হাতি ব্যাটসম্যান ফেরেন তখন হায়দরাবাদের রান ১৪৫/২। দলকে ফিনিশিং লাইনের সামনে দাঁড় করিয়ে দিয়ে আসেন তিনি। বাকি কাজটা সহজেই সম্পূর্ণ করেন রাহুল ত্রিপাঠী। ১৫ বলে ২৯ রানের অপরাজিত ঝোড়ো ইনিংস আসে ত্রিপাঠীর ব্যাট থেকে। তাঁর সঙ্গে শেষ পর্যন্ত ক্রিজে অপরাজিত ছিলেন নিকোলাস পুরান (৫*)। ব্র্যাভো ছাড়া চেন্নাইয়ের হয়ে অপর উইকেটটি পান মুকেশ চৌধুরি।

আইপিএল ২০২২-এ প্রথম জয়ের মুখ দেখল সানরাইজার্স হায়দরাবাদ। এর আগের দুই ম্যাচে পরাজিত হয়েছিল কেন উইলিয়ামসনের দল। অপর দিকে, লজ্জার রেকর্ড তৈরি করল চেন্নাই। এর আগে কখনও চার ম্যাচে লাগাতার হারেনি তারা।

চেন্নাইয়ের হয়ে এ দিন সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস খেলেন মঈন আলি। দুই ওপেনার ঋতুরাজ গায়েকোয়াড় এবং রবীন উথাপ্পা যথাক্রমে করেন ১৬ রান এবং ১৫ রান। মঈন এবং রায়াডু যদি চেন্নাইয়ের ইনিংসের হাল না ধরতো তা হলে ১৪০ রান টপকানোও চাপের হয়ে যেত দক্ষিণ ভারতের আইপিএল ফ্রাঞ্চাইজিটির জন্য। শেষের দিকে ১৫ বলে ২৩ রানের ইনিংস খেলে দলকে ১৫০ রানের গণ্ডি টপকাতে সাহায্য করেন অধিনায়ক রবীন্দ্র জাডেজা। ব্যাট হাতে এই ম্যাচে ব্যর্থ হয়েছেন মহেন্দ্র সিং ধোনি (৩) এবং শিভম দুবে (৩)। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দু'টি করে উইকেট পেয়েছেন ওয়াশিংটন সুন্দর এবং টি নটরাজন। একটি করে উইকেট পেয়েছেন মার্কো জেনসন, এইডেন মার্করাম এবং ভুবনেশ্বর কুমার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+