নীতীশ রানার সাফল্য নিয়ে কী বলছেন কেকেআর কোচ জাক কালিস


 কলকাতা নাইট রাইডার্সের কোচ জাক কালিস প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রানাকে।

দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেট খেলা নীতীশ রানা আইপিএলে কেকেআর এর হয়ে খেলে কামাল করছেন। ইতিমধ্যে দুটি ম্যাচে দলকে জিতিয়ে ম্যাচের সেরা হয়েছেন। এবছরের সেরা খেলোয়াড়ের দৌড়েও রয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের কোচ জাক কালিস তাই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রানাকে। তাঁকে পিছন থেকে সাহস যোগানো যে কাজে দিয়েছে তা জানাতে ভোলেননি কালিস।

নীতীশ রানার সাফল্য নিয়ে কী বলছেন কেকেআর কোচ জাক কালিস

মুম্বই ইন্ডিয়ান্সে গতবছরে খেলা নীতীশ রানাকে কলকাতা এবছর দলে নিয়েছে। কালিস বলছেন, রানাকে ভরসা জোগানো কাজে দিয়েছে। তাই এত ভালো খেলতে পারছেন রানা।

এবারের দলে কেকেআর মিডল অর্ডারের অন্যতম ভরসা রানা। এছাড়া তাঁর পার্ট টাইম স্পিন দুই ম্যাচে দলের দারুণ কাজে দিয়েছে। অধিনায়ক দীনেশ কার্তিক যখনই হাতে বল তুলে দিয়েছেন, তখনই উইকেট তুলে দলকে এগিয়ে দিয়েছেন নীতীশ রানা।

কালিস বলেছেন, রানাকে বলে দেওয়া হয়েছে। দলে তাঁর জায়গা পাকা। এখন তাঁকে শুধু পারফর্ম করে দেখাতে হবে। এভাবে পাশে থাকাই রানার খেলায় উন্নতি এনেছে। গতবছরে কলকাতার বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে খেলে রানা ২৯ বলে অর্ধশতরান করেছিলেন। তখন থেকেই তিনি নজরে ছিলেন কেকেআর টিম ম্যানেজমেন্টের। আর এবার সুযোগ পেয়েই তাঁকে তুলে নিয়েছে কলকাতা।

আপাতত ছয়টি ম্যাচ খেলে কলকাতা ৩টিতে জয় পেয়ে লিগ টেবলে তৃতীয় স্থানে রয়েছে। বৃষ্টি ও গেইলের ব্যাটিং তাণ্ডবের জন্য পঞ্জাব ম্যাচে সমস্ত সুযোগ ভেস্তে গিয়েছে। তার আগে চেন্নাই ম্যাচেও দুশো রান করেও হারতে হয়েছে। এই অবস্থায় নীতীশ রানার দল কীভাবে প্লে অফের টিকিট জোগাড় করে সেটাই এখন দেখার। সেখানেও যে কেকেআর টিম ম্যানেজমেন্ট রানার উপরে অনেক ভরসা করছে তা বলাই বাহুল্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+