IND vs ENG: যশস্বীর ২০০, অভিষেক টেস্টেই জোড়া অর্ধশতরান সরফরাজের, রেকর্ডের ছড়াছড়ি রাজকোটে
ভারতীয় ক্রিকেটে এখন যশস্বী ভব। ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই নিজের প্রতিভার পরিচয় দিচ্ছেন তরুণ এই ব্যাটসম্যান। রাজকোটে দ্বিতীয় ইনিংসে দ্বিশতরান করে আরও যশস্বী বুঝিয়ে দিলেন তাঁর ব্যাটিং দক্ষতা। তৃতীয় দিনে চোট পেয়ে উঠে যাওয়া জয়সওয়াল। যেখানে শেষ করেছিলেন, আবার সেখান থেকেই তেমন শুরু করেন তিনি। ২৩১ বলে ২০০ রান করলেন।
আজ দিনের শুরুটা খুব ভালোই করেছিলেন শুভমান গিল এবং কুলদীপ যাদব। তারপর নিজের ৯১ রানে দূর্ভাগ্যবশত রান আউট হয়ে যান শুভমান। মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করতে হয় তাকে। এরপর ব্যাটে আসেন যশস্বী।যশস্বী এবং সরফরাজ দুজনেই ইংলিশ বোলারদের উপর তাদের বাজবল নীতি প্রয়োগ করেন।

শেষপর্যন্ত লাঞ্চ ব্রেকের আগে ৩১৪ রানে শেষ করে ভারত। বিরতির পর আগ্রাসী ব্যাটিং চালিয়ে যেতে থাকেন যশস্বী। প্রথমে ১৫০ রানের গণ্ডি পার করলেন। তারপর এগোতে থাকলেন ২০০ রানের দিকে। ২৩১ বলে ২০০ রান করলেন। শেষ পর্যন্ত যশস্বী অপরাজিত থাকলেন ২১৪ রানে। এটাই টেস্টে তাঁর সর্বোচ্চ রানের ইনিংস। যশস্বীর ইনিংসটি ১৪টি চার এবং ১২টি ছয় দিয়ে সাজানো। তার মধ্যে রয়েছে জেমস অ্যান্ডারসনের পর পর তিন বলে তিনটি ছক্কা।
বিনোদ কাম্বলির পর দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসাবে পর পর দু'টি টেস্টে দ্বিশতরান করার নজির গড়লেন যশস্বী। বিশাখপত্তনমে প্রথম ইনিংসে ২০৯ রানের ইনিংস এসেছিল যশস্বীর ব্যাট থেকে। এবার রাজকোটে করলেন অপরাজিত ২১৪ রান। মাত্র ২২ বছর বয়সেই একাধিক কীর্তির মালিক হলেন ভারতীয় এই ব্যাটসম্যান। ইংল্যান্ডের বিরুদ্ধে সবথেকে বেশি ২ বার দ্বিতশতরান করার নজির গড়লেন। এরআগে বিরাট কোহলি, সুনীল গাভাসকর, বিনোদ কাম্বলি, গুন্ডাপ্পা বিশ্বনাথ, রাহুল দ্রাবিড়, চেতেশ্বর পূজারা, মনসুর আলি পাতৌদি একবার করে দ্বিতশরান করেছিলেন।
এররপাশাপাশি টেস্ট ক্রিকেটে অনন্য রেকর্ড রেকর্ড গড়লেন যশস্বী। টেস্টের ইতিহাসে প্রথম ব্যাটার হিসাবে একটি সিরিজে ২০টি ছক্কা মারলেন যশস্বী। টেস্টের এক ইনিংসে ১২টি ছক্কা মেরে নতুন রেকর্ড গড়লেন। এরআগে ওয়াসিম আক্রমের একমাত্র এই রেকর্ড ছিল। এখানেই শেষ নয় রেকর্ড আরও আছে।
২৩ বছর হওয়ার আগেই প্রথম ভারতীয় হিসাবে সবথেকে বেশিবার ১৫০ প্লাস রান করলেন।দ্বিতীয় তরুণ ভারতীয় হিসাবে একটি টেস্টে সিরিজে ৫০০ রান করলেন।
অন্যদিকে অর্ধশতরান করলেন সরফরাজ খান। অভিষেক টেস্টে দুই ইনিংসে হাফসেঞ্চুরি করে রেকর্ড গড়লেন। চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসাবে অভিষেক টেস্টে জোড়া অর্ধশতরান করার নজির সৃষ্টি করলেন সরফরাজ খান। প্রথম ইনিংসে ৬২ রানের পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৬৮ রান করলেন।
এরআগে সুনীল গাভাসকর, দিলওয়ার হোসেন, শ্রেয়স আইয়ারের ভারতীয় হিসাবে এই কৃতিত্ব ছিল
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications