ভারতের বিরুদ্ধে শান মাসুদকে পাচ্ছে পাকিস্তান, রোহিতদের হারাতে বাবর আজমের বড় বাজি কে?
টি ২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী পাকিস্তান। শিবিরে স্বস্তি এনে দিয়েছে শান মাসুদের সিটি স্ক্যান রিপোর্ট। পাকিস্তান অধিনায়ক বাবর আজম আজ মেলবোর্নে জানিয়েছেন, কালকের ম্যাচে খেলার জন্য প্রস্তুত মাসুদ। তবে ফখর জামানের ম্যাচ ফিট হতে আরও কিছুটা সময় লাগবে।
Work with focus 🎯
— Pakistan Cricket (@TheRealPCB) October 21, 2022
Preparations on track ahead of our first game of the T20 World Cup 🏏💥#WeHaveWeWill | #T20WorldCup pic.twitter.com/8NemWJL2YA
পাকিস্তানের নেটে প্র্যাকটিসের সময় মহম্মদ নওয়াজের বাউন্সারে মাথায় চোট পেয়েছিলেন শান মাসুদ। ফিজিওরা কনকাসন পরীক্ষা করার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। সিটি স্ক্যান রিপোর্টে স্পষ্ট হয়েছে, মাসুদের আঘাত বাইরেই লেগেছে। স্নায়ুর সমস্ত পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক এসেছে। আজ কনকাসন টেস্ট হওয়ার কথা ছিল। এরই মধ্যে পাক অধিনায়ক জানিয়ে দিয়েছেন, মাসুদ ফিট। বাবরের কথায়, মাসুদ কালকের ম্যাচে খেলার জন্যও প্রস্তুত। ফখর জামান এখনও পুরোপুরি সুস্থ হননি। আরও একটি বা দুটি ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। শাদাব খানকে ব্যাটিং অর্ডারে উপরের দিকে নিয়ে আসার কথাও জানান বাবর। তিনি বলেন, এটা করা হচ্ছে যাতে শাদার খোলা মনে খেলতে পারেন। এমসিজির মাঠ বড়। খুব বেশি বড় শট এখানে খেলা যাবে না।

বিগ ব্যাশ লিগে হ্যারিস রউফ মেলবোর্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে থাকেন। বিবিএলে এটি তাঁর হোম গ্রাউন্ড। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইছেন পাকিস্তানের অধিনায়ক। ২০১৮-১৯ মরশুমে বিগ ব্যাশে অভিষেকের মরশুমে হ্যারিস রউফ এখানে হ্যাটট্রিক করেছিলেন, ইনিংসে পাঁচ উইকেটও নিয়েছেন। শাহিন শাহ আফ্রিদির অনুপস্থিতিতে হ্যারিস যেভাবে পাক বোলিং আক্রমণকে নেতৃত্ব দিয়েছেন তার প্রশংসা শোনা গিয়েছে পাক অধিনায়কের গলায়। বাবর জানিয়েছেন, হ্যারিস ইতিমধ্যেই এখানে খেলার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন দলের ব্যাটার ও বোলারদের সঙ্গে। তাছাড়া রউফ শাহিনের অভাব বোধ করতে দেননি দুরন্ত বোলিংয়ের মাধ্যমে, যা দলের পক্ষে খুব কার্যকরী হয়েছে।
📸📸#WeHaveWeWill | #T20WorldCup pic.twitter.com/APGY2WStNY
— Pakistan Cricket (@TheRealPCB) October 22, 2022
অনেকেই বলেন পাকিস্তানের ব্যাটিং নির্ভরশীল বাবর-রিজওয়ান জুটির উপরই। মিডল অর্ডার ধারাবাহিক নন। যদিও ভারতের বিরুদ্ধে বড় পরীক্ষায় নামার আগে বাবর সতীর্থদের উপর আস্থা রেখে বলেন, টি ২০ ক্রিকেটে যে কোনও প্লেয়ার চমক দেখাতে পারেন। আমার দলের মিডল অর্ডার ব্যাটারদের উপর পূর্ণ আস্থা রয়েছে। তাঁরা আমাদের অনেক ম্যাচ জিতিয়েছেন, কঠিন সময়ে ভালো খেলেছেন। ফলে যা কিছুই হতে পারে, আমরা সবরকম পরিস্থিতির জন্য তৈরি। তবে প্রথম একাদশ ম্যাচের আগেই ঠিক করবেন বলে জানিয়েছেন পাক অধিনায়ক।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায়











Click it and Unblock the Notifications