Babar Azam: এক বছরের মধ্যে দ্বিতীয়বার! বাবর আজম পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়লেন মধ্যরাতের পর
Babar Azam: পাকিস্তানের ক্রিকেটে ডামাডোল অব্যাহত। বাংলাদেশের কাছে দেশের মাটিতে টেস্ট সিরিজে হেরে এমনিতেই অস্বস্তিতে পাকিস্তান। এবার চমক দিলেন বাবর আজম।
এক বছরের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার বাবর পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়লেন। এবার ঘোষণা করলেন এক্স হ্যান্ডলে রাত ১২টা ১৮ মিনিটে।

বাবর এক্স হ্যান্ডলে ভক্তদের উদ্দেশে বার্তা দিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড ও টিম ম্যানেজমেন্টকে গত মাসেই অধিনায়কত্ব ছাড়ার কথা জানিয়ে দিয়েছিলেন তিনি। দেশকে নেতৃত্ব দেওয়া সম্মানের। যদিও তিনি মনে করছেন, নিজের খেলায় ফোকাস করতে এই মুহূর্তে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোটাই সঠিক।
Dear Fans,
— Babar Azam (@babarazam258) October 1, 2024
I'm sharing some news with you today. I have decided to resign as captain of the Pakistan men's cricket team, effective as of my notification to the PCB and Team Management last month.
It's been an honour to lead this team, but it's time for me to step down and focus…
বাবরের কথায়, অধিনায়কত্বের মাধ্যমে অনেক কিছু অর্জন করা যায়। অভিজ্ঞতাও। তবে নেতৃত্ব দিতে গেলে ওয়ার্কলোডও ভালোই থাকে। ফলে বাবর চাইছেন নিজের পারফরম্যান্সকে প্রাধান্য দিতে। ব্যাটিং উপভোগ করতে চান। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন, ফলে ক্রিকেটের ফাঁকে সেটাও চালিয়ে যেতে চান।
বাবরের উপলব্ধি নেতৃত্ব ছাড়ার ফলে তিনি স্বচ্ছতা বজায় রেখেই কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে পারবেন। নিজের খেলায় আরও বেশি এনার্জি নিয়ে ফোকাস করতে পারবেন, যাতে ব্যক্তিগতভাবেও তিনি উপকৃত হবেন বিকাশের ক্ষেত্রে। দলের ক্রিকেটার হিসেবে অবদান বজায় রাখার ধারা অব্যাহত রাখতে চান। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন বাবর।
গত বছর ৫০ ওভারের বিশ্বকাপে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর বাবর সব ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়েছিলেন। যদিও তার মাস চারেক পর, গত এপ্রিল মাসে তাঁকে ফের সাদা বলের ক্যাপ্টেন্সি দেওয়া হয়। তার মাস ছয়েকের মধ্যেই ফের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত বাবরের।
বাবর নেতৃত্ব ছাড়ার পর টি২০ অধিনায়ক হয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। কিন্তু একটি টি২০ সিরিজের পরই তাঁকে সরিয়ে বাবরের হাতেই নেতৃত্বের ব্য়াটন তুলে দেওয়া হয়েছিল। অধিনায়ক হিসেবে বাবরের প্রথম ইনিংস যথেষ্টই সাফল্যমণ্ডিত। যদিও পরের ইনিংসে তেমন সাফল্য নেই। এই সময়কালে ১৩টি টি২০ আন্তর্জাতিকে মাত্র ৬টিতে জিতেছে পাকিস্তান।
টি২০ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হারের ফলে বাবরের পাকিস্তান প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল। দ্বিতীয়বার নেতৃত্ব পাওয়ার পর তাঁকে একদিনের আন্তর্জাতিকের অধিনায়ক করা হয়েছিল। কিন্তু এই সময়কালে কোনও ওডিআইয়ে দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ হয়নি বাবরের। আগামী মাসে অস্ট্রেলিয়া যাচ্ছে পাকিস্তান। সেখানে তিনটি টি২০ ও তিনটি ওডিআই রয়েছে। গত নভেম্বরে পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক হয়েছেন শান মাসুদ। সাদা বলের ক্রিকেটে কে অধিনায়ক হবেন তা নিয়ে চর্চা শুরু হয়েছে।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications