ICC Rankings: বিরাট বাবরের পিছনেই! দক্ষিণ আফ্রিকায় ভারত সিরিজ হারলেও লাভবান শিখর-পন্থ

দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। আইসিসি একদিনের আন্তর্জাতিকের র‌্যাঙ্কিংয়ে সেই সিরিজের প্রভাব পড়ল। ব্যাটারদের তালিকায় বিরাট কোহলি নিজের জায়গাটি ধরে রেখেছেন। উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে শিখর ধাওয়ান ও ঋষভ পন্থের।

বিরাট বাবরের পিছনেই! ক্রমতালিকায় লাভবান ধাওয়ান-পন্থ

তবে বিরাট কোহলির চেয়ে এখনও অনেকটাই এগিয়ে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ব্যাটারদের ক্রমতালিকায় ৮৭৩ পয়েন্ট রয়েছে শীর্ষস্থানে থাকা বাবরের। বিরাট ৮৩৬ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। রস টেলর এক ধাপ উঠে রোহিত শর্মার সঙ্গে যুগ্ম তৃতীয় স্থানে রয়েছেন। রোহিত যদিও দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে পারেননি হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে। ব্যাটারদের তালিকার প্রথম দশে ভারতের বিরাট ও রোহিত ছাড়া আর কেউ নেই। দক্ষিণ আফ্রিকায় তিনটি একদিনের আন্তর্জাতিকে বিরাট দুটি হাফ সেঞ্চুরি-সহ ১১৬ রান করেছেন। ওই সিরিজে ভারতের হয়ে সর্বাধিক ১৬৯ রান করা শিখর ধাওয়ান র‌্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে উঠে এসেছেন। ২৭ নম্বরে রয়েছেন লোকেশ রাহুল। দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে ৮৫ রান করা ঋষভ পন্থ পাঁচ ধাপ উঠে রয়েছেন ৮২ নম্বরে। কেদার যাদব ৪৮, হার্দিক পাণ্ডিয়া ৫০ ও শ্রেয়স আইয়ার রয়েছেন ৭৭ নম্বরে।

দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে রাসি ভ্যান ডার ডুসেন ও কুইন্টন ডি কক যথাক্রমে ২২৯ ও ২১৮ রান করেছেন, দুজনেই একটি করে শতরানও হাঁকিয়েছেন। এর ফলে দশ ধাপ উঠে ডুসেন চলে এসেছেন দশ নম্বরে। কুইন্টন ডি কক দখল করেছেন ব্যাটারদের তালিকার পঞ্চম স্থানটি। ভারতের বিরুদ্ধে সিরিজে শতরানকারী দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা ২১ ধাপ উঠে চলে এসেছেন ৫৯ নম্বরে। বাভুমা তিন ম্যাচের সিরিজে করেছেন ১৫৩ রান।

বোলারদের ক্রমতালিকায় জসপ্রীত বুমরাহ রয়েছেন সাত নম্বরে, ২১ নম্বরে রয়েছেন যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার চলে গিয়েছেন ২৩-এ। দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে সিরিজে না খেললেও মহম্মদ শামি, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা যথাক্রমে ২৯ থেকে ৩১ নম্বরে রয়েছেন। হার্দিক পাণ্ডিয়া ৮৯ ও রবিচন্দ্রন অশ্বিন আছেন ৯০ নম্বরে। লুঙ্গি এনগিডি সিরিজে ৫ উইকেট নিয়ে চার ধাপ উঠে ২০ নম্বর স্থানটি দখল করেছেন। কেশব মহারাজ বিরাট কোহলির উইকেট দুবার পেয়েছেন। তিনি ১৮ ধাপ উঠে পৌঁছে গিয়েছেন ৩৩ নম্বর স্থানে। তাবরেজ শামসি রয়েছেন ২৮-এ। শীর্ষস্থানের দখল রেখেছেন ট্রেন্ট বোল্ট। একদিনের ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকায় রবীন্দ্র জাদেজা রয়েছেন নয়ে। দক্ষিণ আফ্রিকার আন্ডিল ফেহলাকওয়াইও ৬ উইকেট নেওয়ায় বোলারদের তালিকায় ৫২ ও অলরাউন্ডারদের তালিকার ১৫ নম্বরে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+