বাবর আজম ও বেন স্টোকস আইসিসির বর্ষসেরা ক্রিকেটার, কে পুরস্কার পেলেন কোন বিভাগে?

আইসিসির বিচারে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। বর্ষসেরা ওডিআই ক্রিকেটার বাবর আজম।

আইসিসির বিচারে টি ২০ আন্তর্জাতিকে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন সূর্যকুমার যাদব। মহিলাদের ক্রিকেটে বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটারের পুরস্কার এসেছে রেণুকা সিংয়ের দখলে। যদিও পুরুষদের ক্রিকেটে টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার এবার ভারত থেকে কেউই হতে পারলেন না।

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার কে কোন বিভাগে?

২০২১ সালের পর ২০২২ সালেও পাকিস্তানের অধিনায়ক বাবর আজম দখলে নিলেন বর্ষসেরা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটারের পুরস্কার। ২০২১ সালের জুলাই থেকে ওডিআইয়ে বিশ্বের ১ নম্বর ব্যাটারের জায়গাটিতে রয়েছেন বাবর। ২০২১ সালের তুলনায় ২০২২ সালে এই ফরম্যাটে বাবর নিজের পারফরম্যান্স লেভেল আরও উঁচুতে তুলে নিয়ে গিয়েছেন। ২০২২ সালে বাবর খেলেছেন ৯টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ, তিনটি শতরান ও পাঁচটি অর্ধশতরান হাঁকিয়েছেন। গত বছর বাবরের নেতৃত্বে পাকিস্তান মাত্র একটি ওডিআই ম্যাচেই পরাস্ত হয়েছে, অস্ট্রেলিয়ার কাছে লাহোরে। এ ছাড়া
আইসিসির বিচারে পুরুষদের ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারটিও পেয়েছেন বাবর আজম। স্যর গারফিল্ড সোবার্স ট্রফিটি তিনি পাচ্ছেন। ২০২২ সালে তিন ফরম্যাট মিলিয়ে ৪৪টি আন্তর্জাতিক ম্যাচে বাবর ২৫৯৮ রান করেছেন। গড় ৫৪.১২, ৮টি শতরান ও ১৫টি অর্ধশতরান করেছেন।

আইসিসির বিচারে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারটি পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ২০২২ সালে স্টোকসের নেতৃত্ব ও ব্রেন্ডন ম্যাকালামের কোচিংয়ে ইংল্যান্ড আক্রমণাত্মক ক্রিকেট খেলছে টেস্টে। যা বাজবল নামে জনপ্রিয়। আপাতদৃষ্টিতে ড্র হতে চলা টেস্ট ঝড়ের গতিতে রান তুলে জেতার নজির ইংল্যান্ড রেখেছে একাধিকবার। স্টোকসের নেতৃত্বে ১০টি টেস্টে ইংল্যান্ড জিতেছে ৯টিতে। পাকিস্তান সফরে গিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে ইংল্যান্ড। তিনি অধিনায়ক হওয়ার আগের ১৭টি টেস্টের মধ্যে ইংল্যান্ড জিতেছিল ১টিতে। এতেই বোঝা যায় স্টোকস ক্যাপ্টেন হওয়ার পর কতটা বদল এসেছে ইংল্যান্ডের পারফরম্যান্সে।

এবারের আইসিসির বর্ষসেরা টেস্ট দলের অধিনায়কও করা হয়েছে স্টোকসকেই। ২০২২ সালে স্টোকস টেস্টে ৮৭০ রান করেছেন, দুটি শতরান-সহ। তাঁর ব্যাটিং গড় ৩৬.২৫, স্ট্রাইক রেট ৭১.২১। উইকেট নিয়েছেন ২৬টি। এদিক, ২০১৯ সালের পর এবার আইসিসির বিচারে বর্ষসেরা আম্পায়ার হয়েছেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। আইসিসির বর্ষসেরা মহিলা ওডিআই ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন ইংল্যান্ডের ন্যাট সিভার। তিনি ১৭টি ম্যাচে ৮৩৩ রান করার পাশাপাশি ১১টি উইকেট দখল করেছেন। আইসিসির বিচারে বর্ষসেরা মহিলা ক্রিকেটারের পুরস্কারটিও তিনিই পেয়েছেন। ৩৩টি আন্তর্জাতিক ম্যাচে ১৩৪৬ রান করার পাশাপাশি গত বছর তিনি ২২টি উইকেটও পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+