আইসিসি ক্রম তালিকার প্রথম দুই স্থান ধরে রাখলেন বাবর ও রাহুল, কোথায় বিরাট?

আইসিসি ক্রম তালিকার প্রথম দুই স্থান ধরে রাখলেন বাবর ও রাহুল, কোথায় বিরাট?

আইসিসি-র সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি ক্রম তালিকার প্রথম দুই স্থান ধরে রাখলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও ভারতীয় উইকেটরক্ষক তথা ব্যাটসম্যান কেএল রাহুল। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিও রয়েছেন তালিকার প্রথম দশ। অন্যদিকে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্স করার পুরস্কার পেলেন টম ব্যান্টন।

তালিকার প্রথম দুই স্থান কারা

তালিকার প্রথম দুই স্থান কারা

ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাঠে টি-টোয়েন্টি ঝকঝকে পারফরম্যান্স দেওয়ার সৌজন্যে আইসিসি তালিকার শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তাঁর ঝুলিতে রয়েছে ৮৬৯ রেটিং। গত প্রায় ৬ মাস ক্রিকেটের বাইরে থাকা ভারতীয় ব্যাটসম্যান কেএল রাহুল ৮২৪ রেটিং নিয়ে তালিকার দ্বিতীয় স্থান ধরে রেখেছেন।

তালিকার কোথায় বিরাট

তালিকার কোথায় বিরাট

৬৭৩ পয়েন্ট নিয়ে আইসিসি প্রকাশিত টি-টোয়েন্টি ক্রম তালিকার দশম স্থানে অবস্থান করছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তালিকার তৃতীয় স্থানে অবস্থান করা নিউজিল্যান্ডের বাঁ-হাতি ব্যাটসম্যান কলিন মুনরোর রেটিং ৭৮৫।

এগোলেন ব্যান্টন ও হাফিজ

এগোলেন ব্যান্টন ও হাফিজ

ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে জ্বলে ওঠেন ইংল্যান্ড ওপেনার টম ব্যান্টন। তিন ম্যাচের সিরিজে ১৩৭ রান করা এই ব্যাটসম্যান আইসিসি ক্রম তালিকায় ১৫২ ধাপ উঠেছেন। বর্তমানে ৪৩তম স্থানে তিনি অবস্থান করছেন। বুড়ো হাড়ে ভেল্কি দেখাচ্ছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ হাফিজ। ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই মাটিতে টি-টোয়েন্টি সিরিজে সর্বাধিক ১৫৫ রান করা এই ব্যাটসম্যান ৬৮ থেকে এগিয়ে ৪৪তম স্থানে অবস্থান করছেন।

বোলার ও অল-রাউন্ডারদের তালিকায় নেই ভারতীয়

বোলার ও অল-রাউন্ডারদের তালিকায় নেই ভারতীয়

আইসিসি প্রকাশিত টি-টোয়েন্টি ক্রম তালিকার বোলার ও অল-রাউন্ডারদের বিভাগের প্রথম দশে কোনও ভারতীয় ক্রিকেটার জায়গা করে নিতে পারেননি। বোলারদের মধ্যে প্রথম স্থানে অবস্থান করছেন আফগানিস্তানের রশিদ খান। আফগান অল-রাউন্ডার মহম্মদ নবি তালিকার প্রথম স্থানে অবস্থান করছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+