আইপিএলের হাত ধরে বিশ্বজুড়ে পরিচিতি তৈরি করতে টাইটেল স্পনসর হতে আগ্রহী পতঞ্জলি

আইপিএলের হাত ধরে বিশ্বজুড়ে পরিচিতি তৈরি করতে টাইটেল স্পনসর হতে আগ্রহী পতঞ্জলি

গালওয়ান উপত্যকায় ভারত-চিন সীমান্ত সংঘর্ষের কারণে সম্পর্কে অবনতির পর চাপের মুখে আইপিএল থেকে সরে গিয়েছে ভিভো। ফলে তড়িঘড়ি নতুন স্পনসর খুঁজে পেতে বিসিসিআইয়ের চিন্তা বেড়েছে। সূত্রের খবর এবার টাইটেল স্পনসর হিসেবে বিড করছে পতঞ্জলি।

টাইটেল স্পনসর হিসেবে কোন কোন কোম্পানির নাম ঘোরাফেরা করছে

টাইটেল স্পনসর হিসেবে কোন কোন কোম্পানির নাম ঘোরাফেরা করছে

আমিরশাহী আইপিএলের টাইটেল স্পনসরের লড়াইয়ে বাইজুং, কোকা কোলা, অ্যামাজন, পেটিএমের মতো একাধিক সংস্থার নাম ঘোরাফেরা করছে। আইপিএল নিয়ে গুঞ্জন রিলায়েন্স জিও সংস্থাও টাইটেল স্পনসর হতে আগ্রহ দেখিয়েছে। এবার সেই তালিকায় পতঞ্জলির নাম জুড়ে গেল।

পতঞ্জলি সংস্থার পক্ষ থেকে যা জানানো হয়েছে

পতঞ্জলি সংস্থার পক্ষ থেকে যা জানানো হয়েছে

পতঞ্জলি সংস্থার পক্ষ থেকে মুখপাত্র এস কে তিজারাওয়ালা জানিয়েছেন, 'এবছর সংস্থা আইপিএলের সঙ্গে জুড়তে আগ্রহ দেখিয়েছে। চিনা সংস্থা ভিভো সরে যাওয়ার পর পঞ্জতলি আইপিএলের টাইটেল স্পনসর হতে চায়। এতে পতঞ্জলি ব্র্যান্ডটি বিশ্বজুড়ে পরিচিতি পাবে।'

সাম্প্রতিক সময়ে বিতর্কে পতঞ্জলি

সাম্প্রতিক সময়ে বিতর্কে পতঞ্জলি

আইপিএলের টাইটেল স্পনসর হওয়া দৌড়ে পতঞ্জলির নাম যখন ঘুরপাক খাচ্ছে তখন সংস্থার একটি ওষুধকে কেন্দ্র করে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে। করোনা ভাইরাস মহামারির সময় প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করা ওষুধ আনে পতঞ্জলি। সংস্থা সেই ওষুধের নাম দেয় কোরোনিল ট্যাবলেট।

পতঞ্জলিকে ১০ লক্ষের জরিমানা

পতঞ্জলিকে ১০ লক্ষের জরিমানা

এরপরই চেন্নাইয়ের একটি প্রাইভেট লিমিডেট সংস্থা পতঞ্জলির নামে আদালতে অভিযোগ করে, 'কোরোনিল ৯২বি' নামে তাঁদের একটি উপাদান আছে৷ এই মামলার পরিপ্রেক্ষিতে চেন্নাই আদালত পতঞ্জলি কোরোনিল নাম ব্যবহার করতে পারবে না বলে জানিয়েছে। সেই সঙ্গে কোরোনিলকে করোনার ওষুধ বলায় পতঞ্জলিকে ১০ লক্ষ টাকা জরিমানা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে বিতর্কে জড়ানো এই সংস্থাকে আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে দেখা যেতে নাও পারে।

কবে শুরু আইপিএল

কবে শুরু আইপিএল

আমিরশাহীতে ১৯ সেপ্টেম্বর থেকে আইপিএল শুরু। ২০ অগাস্ট থেকে দলগুলি আমিরশাহীর জন্য বিমান ধরবে। ২১ অগাস্ট চেন্নাই সুপার সিং দুবাই উড়ে যেতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+