বিরাট-শাস্ত্রীর সমালোচনায় মুখর আজহার, ভারতীয় দলের কোন সিদ্ধান্তের তদন্ত চাইলেন দিলীপ?

টি ২০ বিশ্বকাপে কাল আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে ভারত। যদিও টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভে প্রথম দুটি ম্যাচেই বিরাট কোহলিদের মুখ থুবড়ে পড়া নিয়ে চলছে সমালোচনা। দল গঠন নিয়ে উঠছে প্রশ্ন। এরই মধ্যে সাংবাদিক বৈঠক এড়ানোর জন্য অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রীর সমালোচনায় মুখর হলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন।

বিরাট-শাস্ত্রীর সমালোচনায় মুখর আজহার

নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে পরাজিত হয়ে খাদের কিনারায় চলে যাওয়া ভারতীয় দলের তরফে ম্যাচের শেষে সাংবাদিক বৈঠকে পাঠানো হয়েছিল জসপ্রীত বুমরাহকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাহসী ক্রিকেট খেলতে না পারার যে কথা বিরাট বলেছিলেন, তাকে দুর্বল বিবৃতি বলে উল্লেখ করে বিরাটদের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিরাশির বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিল দেব। আজহার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেছেন, ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে বিরাট যদি না আসতে চান তা মেনে নেওয়া যায়। কিন্তু কোচ রবি শাস্ত্রীর অবশ্যই আসা উচিত ছিল। শুধু জেতার পরই সাংবাদিকদের মুখোমুখি হব, এটা ঠিক নয়। পরাজয়ের ব্যাখ্যা দেওয়াটাও জরুরি। বুমরাহকে সাংবাদিক বৈঠকে পাঠানো একেবারেই ঠিক হয়নি। কোচ, অধিনায়ক বা কোনও কোচিং স্টাফেরই আসা উচিত ছিল।

বিরাট-শাস্ত্রীর সমালোচনায় মুখর আজহার

খারাপ পারফরম্যান্সের পর অপ্রীতিকর প্রশ্ন এড়াতেই বিরাট বা শাস্ত্রী সাংবাদিক বৈঠক এড়িয়েছেন কিনা সেই প্রশ্নের উত্তরে আজহার বলেন, একটা বা দুটো ম্যাচ হারলে লজ্জার কিছু নেই। কিন্তু কেন দল হারল তা দেশবাসীর কাছে ব্যাখ্যা করার দায়িত্ব কোচ আর অধিনায়কের। বুমরাহ সব প্রশ্নের উত্তর দিয়ে দেবেন, এটা কীভাবে প্রত্যাশা করা যায়? যদি কেউ জেতার পর মিডিয়ার মুখোমুখি হতে তৈরি থাকেন, তাহলে তাঁকে খারাপ সময়েও সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হওয়াটাই কাম্য।

বিরাট-শাস্ত্রীর সমালোচনায় মুখর আজহার

প্রাক্তন নির্বাচক প্রধান দিলীপ বেঙ্গসরকারও হতাশ টি ২০ বিশ্বকাপে বিরাটদের হতশ্রী অবস্থা দেখে। তাঁর কথায়, এই ফরম্যাটে প্রথম বল থেকে এনার্জেটিক থাকতে হয়। কিন্তু ভারতীয় দলকে বিবর্ণ দেখিয়েছে, ক্রিকেটারদের ক্লান্ত বলে মনে হয়েছে। জৈব সুরক্ষা বলয়ের ক্লান্তি বা অন্য কিছু এর কারণ কিনা জানি না। কিন্তু দীর্ঘদিন ক্রিকেটারদের এমন বডি ল্যাঙ্গুয়েজ দেখিনি। বেঙ্গসরকার আরও বলেন, দীর্ঘদিন ধরে অশ্বিনকে কেন বসিয়ে রাখা হচ্ছে? এর তদন্ত হওয়া উচিত। ছয় শতাধিক আন্তর্জাতিক উইকেট রয়েছে, ভারতের সেরা স্পিনার অশ্বিন। চার বছর পর সাদা বলের ক্রিকেটের দলে ফেরা সত্ত্বেও দলের সবচেয়ে সিনিয়র স্পিনারকেই প্রথম একাদশে নেওয়া হচ্ছে না। ইংল্যান্ডে টেস্ট সিরিজেও তাঁকে কেন খেলানো হয়নি এটা বুঝতেই পারছি না। সত্যিই গোটাটা রহস্য লাগছে আমার কাছে। ভারতীয় দল প্রথম তিন ব্যাটারের উপর নির্ভরশীল বলেই মনে করেন দিলীপ। তাঁর কথায়, এঁরা যখন ব্যর্থ হন তখনই সমস্যা বাড়ে। ব্যাটারদের ডিপে ক্যাচ আউট হতে দেখে বেঙ্গসরকার বলেন, ভারতে আইপিএলের সময় বড় বাউন্ডারি রাখাই উচিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+