দিন-রাতের টেস্টে প্রথম ত্রিশতরান পাকিস্তানের আজহার আলির, তবে আরও দুটি রেকর্ড একসঙ্গে গড়েছেন তিনি!
দুবাই, ১৫ অক্টোবর : দিন-রাতের টেস্টে প্রথম ত্রিশতরানকারী ব্যাটসম্যান হয়েছেন পাকিস্তানের আজহার আলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুবাইয়ের মাঠে তাঁর অপরাজিত ৩০২ রান পাকিস্তানকে মজবুত জায়গায় ফিরিয়ে এনেছে। [প্রথম টেস্ট ভারত কবে জিতেছিল? সেই ইতিহাস জানেন কি?]
এটি ছিল আইসিসি স্বীকৃত দ্বিতীয় আন্তর্জাতিক টেস্ট ম্যাচ যা গোলাপি বলে দিন-রাতের সময়ে খেলা হল। এর আগে একটিমাত্র টেস্ট হয় অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। সেই ম্যাচে মুখোমুখি হয় নিউ জিল্যান্ড-অস্ট্রেলিয়া। [১৯৮২ সালে ওয়ান ডে ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেছিলেন কে?]

কেন আজহারের ইনিংস স্পেশ্যাল?
এদিন আজহার যা করলেন তা এককথায় বিরলতম বলা যেতে পারে। একেবারে ইতিহাসের পাতায় ঢুকে গেলেন এই ইনিংসের মধ্য দিয়ে। কারণ প্রথমত গোলাপি বলে দিন-রাতের টেস্টে তিনিই প্রথম ত্রিশতরান করলেন। [জেনে নিন কেন পৃথিবীর সর্বকালের সেরা ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যান?]
আর এই পথ পেরতে গিয়ে প্রথমে শতরান, তারপরে দ্বিশতরানও অবশ্যই করেছেন আজহার। ফলে গোলাপি বলে প্রথম শতরান, দ্বিশতরান ও ত্রিশতরানকারী প্রথম ব্যাটসম্যান হিসাবে রেকর্ডবুকে নাম তোলা হয়ে গেল আজহারের। [সৌরভের সেরা একাদশে ঠাঁই পেলেন কারা?]
সবমিলিয়ে পাকিস্তানের স্কোর ৫২৯-৩ অবস্থায় ডিক্লেয়ার দেন টেস্ট অধিনায়ক মিসবা উল হক। একেবারে ওপেনিংয়ে নেমে মোট ১০ ঘণ্টা ৫৮ মিনিট ব্যাট করেন আজহার।
এর পাশাপাশি আরও বেশ কয়েকটি রেকর্ডের সাক্ষী এদিন হয়েছেন আজহার। কারণ দুবাইয়ের এই ম্যাচটি ছিল পাকিস্তানের ৪০০-তম টেস্ট ম্যাচ। আজহারের নিজের ৫০-তম টেস্ট এটি।
এখানেই শেষ নয়, ত্রিশতরান করে তিনি ঢুকে গিয়েছেন এলিট ক্লাবে। যার অন্য সদস্যরা হলেন প্রয়াত হানিফ মহম্মদ, ইনজামাম উল হক ও ইউনুস খান। ফলে এক ম্যাচে একেবারে রেকর্ডের ছড়াছড়ি করলেন আজহার, তা নিশ্চিত করেই বলা যায়।












Click it and Unblock the Notifications