Ayesha Naseem: ‘আমার খেলা মেয়েদের উপর খারাপ প্রভাব ফেলছিল’, অবসরের পর বিস্ফোরক আয়েশা
মাত্র ১৮ বছর বয়সেই অবসর নিয়ে ক্রিকেট দুনিয়ায় আলোড়ন ফেলে দিয়েছেন আয়েশা নাসিম। ধর্মীয় সাধনায় বাকি জীবন কাটাবেন বলেি সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি মহিলা ক্রিকেটার। তাঁর হঠাত অবসর নিয়ে চর্চা কম হচ্ছে না বিগত কয়েকদিনে। অবশেষে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আয়েশা।
পাকিস্তানের প্রত্যন্ত গ্রামে রক্ষণশীল পরিবারে জন্ম আয়েশার। সেখানকার পরিবেশ পরিস্থিতি ছিল না মহিলা ক্রিকেটের জন্য অনুকূল। সেখান থেকেই লড়াই করে এবং নিজের প্রতিভার জোরে পাকিস্তানের জাতীয় দলে সুযোগ করে নেন আয়েশা। কিন্তু কেরিয়ারের শুরুতেই ইতি টেনে দিলেন পাক অষ্টাদশী।

অসবরের সিদ্ধান্ত নেওয়ার পর ক্রিকবাজকে আয়েশা বলেন, 'আমি যেখানে জন্মেছি সেখানে মহিলাদের বাড়ির বাইরে বেরোনোরই অনুমতি নেই। ক্রিকেট খেলা অনেক দূরের বিষয়। সাধারণ মানুষ আমার ক্রিকেট খেলা নিয়ে নানান কথা বলতে শুরু করেন। তাঁরা আমাকে ক্রমাগত নিরুৎসাহ করতে থাকেন।'
একইসঙ্গে সামাজিকভাবে নানান প্রতিবদ্ধকতার মুখে পড়তে হয়েছিল সেই কথাও উল্লেখ করেন আয়েশা।তাঁর কথায়, 'মানুষ আমাকে বলতে শুরু করে আমি তাদের কন্যাদের উপরে খারাপ প্রভাব ফেলছি।'
Gutted to hear about the retirement news(if true) of Ayesha Naseem. Really hope she's doing mentally & physically Ok. But the dent it puts on psyche of young girls playing in gully cricket is very concerning. Also, she was going to be Rock star of PCT Women's#AyeshaNaseem pic.twitter.com/aTJ5eJfSaW
— Ahmad Hussain (@Ahmad_Pak_) July 20, 2023
মাত্র ১৮ বছর বয়সে ক্রিকেট খেলা ছেড়ে দিলেন পাকিস্তানের আয়েশা নাসিম। ইসলাম ধর্ম মেনে বাকি জীবন কাটাতে চান তিনি। ধর্মের টানেই বাইশ গজকে বিদায় জানালেন আয়েশা। ধর্মীয় পথেই কাটাতে চান জীবন। তাই ক্রিকেটকে আলবিদা জানিয়ে দিলেন পাক অষ্টাদশী। তাঁর আক্রমণাত্মক খেলার ধরন পাকিস্তানের ক্রিকেটকে নতুন আশা জাগাচ্ছিল। কিন্তু সেই সব ছেড়ে আয়েশা বেছে নিলেন ইসলাম ধর্মকে।
বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন আয়েশা। তাঁর কেরিয়ারের সেরা সময়ে দাঁড়িয়ে অবসর নেওয়ার মতো সিদ্ধান্ত অবাক করে দিয়েছে গোটা বিশ্বকে। আয়েশা পাক ক্রিকেট বোর্ডকে বলেন, "আমি ক্রিকেট খেলা ছেড়ে দিচ্ছি। ইসলাম ধর্ম মেনে বাকি জীবন কাটাতে চাই।"
Ayesha Naseem is some hitter and she's only 18 😔pic.twitter.com/Wx41vrguXw
— Farid Khan (@_FaridKhan) July 20, 2023
২০২০-সালে মাত্র ১৫ বছর বয়সে ক্রিকেটে অভিষেক হয় আয়েশার। এরপর ৪টি একদিনের এবং ৩০টি টি২০ খেলেছেন। প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রাম তাঁর প্রশংসা করেছেন। তাঁর বড় শট মারার দক্ষতা সকলেরই নজর কেড়েছিল। ৩৪টি আন্তর্জাতিক ম্যাচে ৪০০ রান করেছেন আয়েশা।
পাক ক্রিকেট বোর্ড এখনও তাঁর অবসরের আবেদন মঞ্জুর করেনি। আয়েশাকে বোঝানোর চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু নিজের সিদ্ধান্তে অটল রয়েছেন আয়েশা। ব্যাট হাতে বাইশ গজে নামতে নারাজ পাক অষ্টাদশী।












Click it and Unblock the Notifications