Ayesha Naseem: আঠারোতেই অবসর, পাক মহিলা ক্রিকেটারের অবাক করা সিদ্ধান্তের নেপথ্যে কী কারণ?

বাকি পাঁচজন ক্রিকেটার যখন ১৮ বছর বয়সে কেরিয়ার শুরু করেন, তখন সেই বয়সেই অবসর নিয়ে নিলেন আয়েশা নাসিম। অবাক করা হলেও এমনই সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান জাতীয় দলের এই মহিলা ক্রিকেটার। প্রতিভাবান ক্রিকেটার হিসাবেই উঠে আসছিলেন আয়েশা, কিন্ত ১৮ বছর বয়সেই ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে দিলেন পাক মহিলা ক্রিকেটার।

ধর্মের টানেই বাইশ গজকে বিদায় জানালেন আয়েশা। ধর্মীয় পথেই কাটাতে চান জীবন। তাই ক্রিকেটকে আলবিদা জানিয়ে দিলেন পাক অষ্টাদশী। তাঁর আক্রমণাত্মক খেলার ধরন পাকিস্তানের ক্রিকেটকে নতুন আশা জাগাচ্ছিল। কিন্তু সেই সব ছেড়ে আয়েশা বেছে নিলেন ইসলাম ধর্মকে।

পাক দল

২০ জুলাই সকলকে চমকে দিয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসরের কথা ঘোষণা আয়েশা। তাঁর ধর্ম অনুযায়ী নিজের জীবন কাটানোর উদ্দেশ্যেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান পাকিস্তান ক্রিকেট দলের এই মহিলা ক্রিকেটার। আয়েশার ক্রিকেটীয় ভবিষ্যৎ ছিল উজ্জ্বল। এই কথা প্রায় অনেকেই বলেছিলেন। কিন্তু তিনি তাঁর ধর্মীয় জীবনযাত্রাকে প্রাধান্য দেওয়ার জন্য ক্রিকেট ছাড়লেন। এই সিদ্ধান্ত আয়েশার অত্যন্ত ব্যক্তিগত।

আয়েশা নাসিমের এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ হিসেবে ইসলামের আদর্শে বাকি জীবনটা চলতে চান বলেই জানিয়েছেন তিনি। পাক ক্রিকেট বোর্ডকে চিঠি লিখে আয়েশা জানিয়েছেন, "আমি ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। এবার ইসলাম ধর্মের আদর্শ অনুযায়ীই সারা জীবন কাটাতে চাই।"


২০২০-সালে মাত্র ১৫ বছর বয়সে ক্রিকেটে অভিষেক হয় আয়েশার। এরপর ৪টি একদিনের এবং ৩০টি টি২০ খেলেছেন। প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আক্রাম তাঁর প্রশংসা করেছেন। তাঁর বড় শট মারার দক্ষতা সকলেরই নজর কেড়েছিল। ৩৪টি আন্তর্জাতিক ম্যাচে ৪০০ রান করেছেন আয়েশা।

পাক মহিলা দলের অধিনায়ক নিদা দার এমনকি পিসিবির তরফেও অনুরোধ করা হয়েছিল আয়েশাকে যাতে তিনি ক্রিকেট না ছাড়েন। নিজের সিদ্ধান্ত অটল থাকছেন আয়েশা। ক্রিকেট থেকে অবসর নিয়ে ইসলাম ধর্মকে অবলম্বন করেই জীবনযাপনের সিদ্ধান্ত নিয়েছেন।


অতীতে পাকিস্তানের পুরুষ দলের বহু ক্রিকেটার খেলা ছেড়ে দেওয়ার পর ধর্মে অনুরক্ত হয়ে পড়েছিলেন। সৈয়দ আনোয়ার, ইনজামাম উল হক, মহম্মদ ইউসুফ, সাকলিন মুস্তাক, মুস্তাক আহমেদ-সকলেই ধর্মীয় কাজকর্মে মন দিয়েছিলেন ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত থেকেই।

ফেব্রুয়ারি মাসের পর থেকে আর পাকিস্তানের মহিলা ক্রিকেট দল আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি। তবে শীঘ্রই পাক মহিলা দলের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটাতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+