Axar Patel: বরফের দেশে মধুচন্দ্রিমা, রোম্যান্টিক মুডে অক্ষর-মেহা
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষে ছুটির মেজাজে টিম ইন্ডিয়ার সদস্যরা। রোহিত-বিরাট থেক শুভমান গিল প্রত্যেকেই নিজেদের মতো করে ছুটি কাটাতে ব্যস্ত।ব্যাতিক্রম নন অক্ষর প্যাটেলও। ক্যারিবিয়ান সফরের আগে এক মাসের বিশ্রাম। টানা ক্রিকেট সূচির মাঝে ফাঁকা এই সময়টায় মধুচন্দ্রিমা সেরে নিলেন ভারতীয় দলের তারকা স্পিনার।
চলতি বছরের ২৬ জানুয়ারি দীর্ঘদিনের বান্ধবী মেহা প্যাটেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অক্ষর প্যাটেল। ব্যস্ত ক্রিকেট সূচি থাকার কারণে স্ত্রীকে নিয়ে মধুচন্দ্রিমায় যাওয়া হয়নি অক্ষরের। বিয়ের পর সেভাবে স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া হয়নি অক্ষরের।

কারণ, বর্ডার-গাভাসকর ট্রফির পর ভারতীয় ক্রিকেটাররা আইপিএলে নিজ নিজ শিবিরে যোগ দিয়েছিলেন।তারপরই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারতীয় দলের স্কোয়াডেও ছিলেন।
বিয়ের ছয় মাসের মাথায় মধুচন্দ্রিমায় যাওয়ার সুযোগ পেলেন অক্ষর মেহা। তবে এবার সুযোগ হাতছাড়া করেননি দুজনে। অক্ষর-মেহার ছুটি কাটানোর ডেস্টিনেশন ইতালি, সুইৎজারল্যান্ড। বরফের রাজ্যে ছুটিয়ে মধুচন্দ্রিমা উপভোগ করছেন সদ্য বিবাহিত দম্পতি।


যদিও ক্রিকেট থেকে অনেক দূরে সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে মধুচন্দ্রিমায় মজে অক্ষর প্যাটেল।












Click it and Unblock the Notifications