এবার ধোনি- বিরাটের পথেই পা বাড়াচ্ছেন ভারতের এই ক্রিকেটার
ভারতীয় ক্রিকেটারদের সকলেরই বাইক , গাড়ির শখ রয়েছে। বাদ যান না অক্ষর প্যাটেলও।
ক্রিকেটাররা সকলেই বাইক, গাড়ি এইসব ভালোবাসেন। অক্ষর প্যাটেলও তার থেকে অন্যথা নন। এবার তিনিও কিনে ফেললেন দামি গাড়ি।

ধোনি-র বাইকের সম্ভার সম্পর্কে সকলেই ওয়াকিবহাল।ধোনির রয়েছে হেল ক্যাট, হার্লে ডেভিডসনের ফ্যাটবয়, ডুকাটি, কাওয়াসাকি নিনজা-র মত বাইক।

বিরাটের তেমনি অডি-র কালেকশানও ঈর্ষণীয়। অডি এস ৬, অডি এ ৮- এল , অডি কিউ সেভেন, অডি আর এইট , অডি আর এইট এলএক্সের মত গাড়ি।

সেই তালিকায় ছোট্ট পদক্ষেপ নিলেন অক্ষর প্যাটেল। ভারতীয় দলের এই উঠতি স্পিনার কিনলেন ল্যান্ড রোভারের ডিসকভারি। অক্ষরের গাড়ির দাম ৪০.৫৭ লক্ষ টাকা থেকে ৫৩.৫৮ লক্ষ টাকা। এই মুহূর্তে ভারতীয় একদিনের ও টি-টোয়েন্টি দলে খেলছেন এই স্পিনার।
দিন কয়েক আগে হার্দিক পান্ডিয়া নিজের বাবাকে গাড়ি উপহার দিয়েছিলেন। হার্দিকের দাদা কুর্নাল তাঁদের বাবাকে চমকে দিয়েছিলেন।
তবে অক্ষর নিজেকেই উপহার দিলেন নিজের পছন্দের গাড়ি।












Click it and Unblock the Notifications