Axar Patel: অক্ষর প্যাটেল বাবা হলেন, পুত্রের নাম প্রকাশ্যে আনলেন ভারতীয় দলের জার্সি পরিয়েই

Axar Patel: বিরাট কোহলি থেকে রোহিত শর্মা, সরফরাজ খানদের সঙ্গে নাম জুড়ল অক্ষর প্যাটেলের। চলতি বছর ভারতীয় ক্রিকেটারদের কোলে সন্তান আসার নিরিখে।

পারথ টেস্ট শুরুর আগেই রোহিত শর্মা দ্বিতীয়বার বাবা হয়েছেন। রোহিত ও রিতিকার কোলে এসেছে প্রথম পুত্রসন্তান। ১৯ ডিসেম্বর প্রথমবার পিতৃত্বের স্বাদ পেলেন অক্ষর।

Axar Patel

আজই মেলবোর্নে সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক রোহিত শর্মার কথায় উঠে এসেছিল অক্ষরের বাবা হওয়ার বিষয়টি। অক্ষর থাকা সত্ত্বেও তনুশ কোটিয়ানকে অস্ট্রেলিয়ার টেস্ট দলে নেওয়ার কারণ সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে দিয়ে। রোহিত বলেছিলেন, অক্ষর বাবা হয়েছেন। এই সময় তাঁর অস্ট্রেলিয়া আসা সম্ভব নয়।

এরপর এদিন সন্ধ্যায় সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন অক্ষর। অক্ষর ও মেহার পুত্রের জন্ম হয়েছে ১৯ ডিসেম্বর। সেটি অক্ষর সোশ্যাল মিডিয়া পোস্টেই উল্লেখ করেছেন। বিরাট বা রোহিতের পুত্রদের নাম A দিয়ে শুরু হলেও অক্ষরের সন্তানের ক্ষেত্রে তেমনটা হয়নি।

অক্ষর জানিয়েছেন, তাঁর পুত্রের নাম রাখা হয়েছে হাকাশ (Hakash Patel)। ইতিমধ্যেই সদ্যোজাতর হাত-পায়ের নড়াচড়া থেকে অফ-সাইড, লেগ সাইড দেখানোর মিল পাচ্ছেন অক্ষর। পুত্রকে ভারতীয় দলের জার্সি পরিয়েছেন অক্ষর ও মেহা। জার্সিতে লেখা চিয়ারিং ফর ইন্ডিয়া। অক্ষরের কথায়, হাকাশ ভারতীয় দলের সবচেয়ে ছোট, তবে সবচেয়ে বড় ফ্যান!

অক্ষর ব্যক্তিগত কারণেই অস্ট্রেলিয়া সফর থেকে সরে দাঁড়িয়েছিলেন। তিনি আগেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অন্তঃসত্ত্বা স্ত্রীর ছবি। তবে সন্তানসম্ভবতা স্ত্রীর পাশে থাকতেই তিনি যে অস্ট্রেলিয়া যাননি তা সরকারিভাবে জানা গেল আজই। সোশ্যাল মিডিয়া পোস্টে সন্তানের ছবি শেয়ার করেই সব বিষয় খোলসা করলেন অক্ষর।

অক্ষর ব্যাটে-বলে যেভাবে ভারতীয় দলকে ভরসা জুগিয়েছেন তাতে অস্ট্রেলিয়া সফরে তাঁকে না নেওয়া, এমনকী রবিচন্দ্রন অশ্বিনের অবসরের পরও তাঁকে না নেওয়া অবাক করেছিল অনেককেই। গত বছর ২৬ জানুয়ারি মেহাকে বিয়ে করেছিলেন অক্ষর। আগামী মাসে ভারত দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ ও ওডিআই সিরিজ খেলবে। তাতে অক্ষর খেলবেন বলেই জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+