অক্ষর-চাহাল সফল, হতাশ করলেন পেসাররা! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিততে ভারতের টার্গেট ১৮৭

হায়দরাবাদে অস্ট্রেলিয়াকে হারিয়ে টি ২০ সিরিজ জিততে ভারতের প্রয়োজন ১৮৭ রান। বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৬ রান তুলেছে। মিডল অর্ডারের ব্যর্থতা ঢেকে দলকে লড়াইয়ের জায়গায় পৌঁছে দেন টিম ডেভিড। অস্ট্রেলিয়ার জার্সি গায়ে প্রথম অর্ধশতরান হাঁকিয়ে তিনি করেন ২৭ বলে সর্বাধিক ৫৪। ২১ বলে ৫২ রান করেন ওপেনার ক্যামেরন গ্রিন। অক্ষর প্যাটেল নেন তিন উইকেট।

ভারতকে ম্যাচে ফেরান অক্ষর

ভারতকে ম্যাচে ফেরান অক্ষর

টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। হায়দরাবাদের উপ্পলে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ব্যাটিং সহায়ক পিচে ঝোড়ো গতিতেই রান তোলা শুরু করে বিশ্বচ্যাম্পিয়নরা। এর কৃতিত্ব পুরোটাই ক্যামেরন গ্রিনের। ৩.৩ ওভারে অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও গ্রিনের ওপেনিং জুটি ভাঙেন অক্ষর প্যাটেল। অস্ট্রেলিয়ার স্কোর তখন ৪৪। ফিঞ্চ ৬ বলে সাত রান করে আউট হন।

গ্রিন ঝড়

গ্রিন ঝড়

এরই মধ্যে ১৯ বলে অর্ধশতরান পূর্ণ করে ফেলেন গ্রিন। যিনি অস্ট্রেলিয়ার টি ২০ বিশ্বকাপের দলে ঠাঁই পাননি। এদিন টি ২০ আন্তর্জাতিকে অজিদের হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি করা ব্যাটারদের তালিকায় নিজের নাম লেখালেন তিনি। সিডনিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নার করেছিলেন ১৮ বলে অর্ধশতরান। গ্লেন ম্যাক্সওয়েল ১৯ বলে টি ২০ অর্ধশতরান পূর্ণ করেছিলেন ২০১৪ ও ২০১৬ সালে যথাক্রমে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিরুদ্ধে। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৯ বলে হাফ সেঞ্চুরি হাঁকান ওয়ার্নারও। সেই নজিরে থাবা বসালেন গ্রিন। এদিন তিনি ছিলেন মারকুটে মেজাজে। ভারতের ১ নম্বর বোলার জসপ্রীত বুমরাহর ওভারে ২টি ছক্কা মেরে ১৭ রান তোলেন অজি ওপেনার। পঞ্চম ওভারের শেষ বলে গ্রিনের উইকেট তুলে নেন ভুবনেশ্বর কুমার। ৬২ রানে অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেটটি পড়ে। সাতটি চার ও তিনটি ছয়ের সাহায্যে ২১ বলে ৫২ রান করে সাজঘরে ফেরেন গ্রিন। অস্ট্রেলিয়ার ৫০ রান পূর্ণ হয়েছিল ৩.৫ ওভারে। পাওয়ারপ্লে-র ৬ ওভারের শেষে স্কোর ছিল ২ উইকেটে ৬৬।

মিডল অর্ডার ব্যর্থ

গ্রিন আউট হওয়ার পর মিডল অর্ডার অবশ্য হতাশ করল অস্ট্রেলিয়াকে। ৭.৪ ওভারে দলের ৭৫ রানের মাথায় রান আউট হন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁকে অক্ষর প্যাটেল দুরন্ত থ্রোয় রান আউট করে দেন। ম্যাক্সওয়েলের সংগ্রহ ১১ বলে ৬। ৯.২ ওভারে স্টিভ স্মিথকে ফেরান যুজবেন্দ্র চাহাল। ১০ বলে ৯ রান করে তিনি স্টাম্প আউট হন। ১০ ওভারের পর অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৪ উইকেটে ৮৬। ১২ ওভারে ১০০ রান পূর্ণ করে অস্ট্রেলিয়া। এরপর ১৪তম ওভারের প্রথম ও পঞ্চম বলে যথাক্রমে জশ ইনগ্লিস (২২ বলে ২৪) ও ম্যাথু ওয়েড (৩ বলে ১)-কে আউট করে অজিদের অস্বস্তি বাড়িয়ে দেন অক্ষর। নিজের বলেই ওয়েডের ক্যাচ অসাধারণভাবে তালুবন্দি করেন রবীন্দ্র জাদেজার অনুপস্থিতিতে দলে জায়গা একরকম পাকা করে ফেলা অক্ষর। যদিও দারুণভাবে পরিস্থিতি সামাল দেন টিম ডেভিড।

ডেভিডের ব্যাটে লড়াইয়ে

সিঙ্গাপুরের হয়ে আগে আন্তর্জাতিক ক্রিকেট খেলা ডেভিড অস্ট্রেলিয়ার হয়ে এদিন তৃতীয় ম্যাচ খেলতে নামলেন। চলতি সিরিজেই অস্ট্রেলিয়ার ক্যাপ পান তিনি। ড্যানিয়েল স্যামসকে নিয়ে ডেভিড যোগ করেন ৩৪ বলে ৬৮ রান, তার মধ্যে ডেভিডের একারই ১৬ বলে ৪০ রান। তিনি অর্ধশতরান পূর্ণ করেন ২৫ বলে। ডেভিডের ইনিংসে রয়েছে ২টি চার ও চারটি ছয়। টি ২০ বিশ্বকাপে তিনি ফিঞ্চের বড় অস্ত্র হতে চলেছেন। স্যামস অপরাজিত থাকেন ২০ বলে ২৮ রানে, মেরেছেন একটি চার ও দুটি ছয়।

ভারতের পেসাররা হতাশ করলেন

ভারতের পেসাররা হতাশ করলেন

এদিন ভারতের সফলতম বোলার অক্ষর প্যাটেল। ৪ ওভারে ৩৩ রান খরচ করে তিনি নিয়েছেন ৩টি উইকেট। যুজবেন্দ্র চাহাল ৪ ওভারে ২২ রান খরচ করে ২টি উইকেট তুলে নেন। ভুবনেশ্বর কুমার ৩ ওভারে ৩৯ রান দিয়ে একটি উইকেট পেয়েছেন। জসপ্রীত বুমরাহ এদিন ৪ ওভারে ৫০ রান দিলেন, কিন্তু কোনও উইকেট পাননি। হার্দিক পাণ্ডিয়া ৩ ওভারে দেন ২৩ রান। হর্ষল প্যাটেল ২ ওভারে ১৮ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন। শেষ ওভারটি করতে গিয়ে তিনি মাত্র ৭ রান দেন, তুলে নেন ডেভিডের উইকেট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+