এক ইনিংসে একাই ১০০০ রানের বিরল কৃতিত্ব অটো চালকের ছেলের
মুম্বই, ৫ জানুয়ারি : এক ইনিংসে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসাবে এক হাজার রান করার বিরল কৃতিত্ব অর্জন করল মুম্বইয়ের ১৫ বছরের স্কুল ছাত্র প্রণব ধনওয়াড়ে।
মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৬ ইন্টার স্কুল ক্রিকেটে এদিন এক ইনিংসে ১০০০ রান করার বিরল কৃতিত্ব সে অর্জন করেছে। গতকাল অর্থাৎ সোমবার অপরাজিত ৬৫২ রান করার পর এদিন ব্যাট করতে নেমে ৩২৩ বলে ১০০৯ রানে অপরাজিত থেকেছে প্রণব।

প্রণবের ইনিংস ১২৯টি চার ও ৫৯টি ছয়ে সাজানো। এদিন তার হাজার রান পূরণ দেখতে মাঠে সংবাদমাধ্যম ও দর্শকের ভিড় জমে যায়। আর তার মধ্যেই ৩১২.৩৮ স্ট্রাইক রেট রেখে নিজের ব্যক্তিগত হাজার রান পূরণ করার পাশাপাশি দলের রানকে ১৪৬৫-তে পৌঁছে দেয় প্রণব ধনওয়াড়ে।
এর আগে কোনও ধরনের ক্রিকেটেই কোনও দেশের কোনও ব্যাটসম্যান হাজার রান করতে পারেননি। এই বিরল কাজটি করে দেখালেন শ্রীমতি কেসি গান্ধী হাইস্কুলের ছাত্র প্রণব। আর্য গুরুকুল স্কুলের বিরুদ্ধে ভান্ডারী কাপে এই কৃতিত্বকে ছুঁয়ে দেখলেন তিনি।












Click it and Unblock the Notifications