টি২০ বিশ্বকাপের পরই অবসর নেবেন, জানালেন শ্যেন ওয়াটসন
মোহালি, ২৪ মার্চ : আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারকে বিদায় জানানোর কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার অ্যতম সেরা ক্রিকেটার শ্যেন ওয়াটসন। টি২০ বিশ্বকাপের পরে আজ আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন না বলেই ঘোষণা করেছেন তিনি।
টি২০ বিশ্বকাপ ২০১৬-র সম্পূর্ণ সূচী
আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে খেলা চালিয়ে যাবেন বলে এদিন ওয়াটসন জানিয়েছেন। তিনি বলেন, এটাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সেরা সময়।

আগামী কয়েকদিনের মধ্যেই প্রথমে পাকিস্তান ও পরে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। দুটি ম্যাচ জিতলে তবেই সেমিফাইনালে যাবে ক্যাঙারুর দেশ। শ্যেন ওয়াটসন জানিয়েছেন, আমি জেনেবুঝেই সিদ্ধান্ত নিয়েছি। আগামী দুটি গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য আমি তৈরি।
টি২০ বিশ্বকাপের ফটো গ্যালারি
গত সেপ্টেম্বরে ওয়াটসন টেস্ট ক্রিকেটকে বিদায় জানান। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান জেমস সাদারল্যান্ড ওয়াটসনের অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। ব্যাটিং অলরাউন্ডার হিসাবে তিনি অস্ট্রেলিয়ার অন্যতম সেরা বলে একদা জানিয়েছিলেন স্টিভ ওয়াও।












Click it and Unblock the Notifications